Saturday , 2 January 2021 | [bangla_date]

তিন চাকার মোটরযানের কারখানা বন্ধের নির্দেশ মন্ত্রীর

মহাসড়কে তিন চাকার মোটরযান চলাচল এবং এসব মোটরযান তৈরির কারখানা বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মতবিনিময় সভায় এই নির্দেশ দেন তিনি। এছাড়া মোটরসাইকেলের লাগামহীন চলাচলে সড়কে বিশৃঙ্খলা তৈরি হয় উল্লেখ করে এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, নতুন বছরে সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের যত্নবান হতে হবে এবং যাত্রীদের সুরক্ষায় যা যা করার তা করতে হবে।
যানবাহনের মালিক-শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, গাড়িগুলোতে যত আসন, তত সিট অবশ্যই মানতে হবে। এর ব্যাত্যয় ঘটলে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন সড়ক পরিবহন মন্ত্রী। ভার্চুয়ালি এ সভায় উপস্থিত ছিলেন-সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেতুলিয়ায় মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যার দিবস ঘোষনার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

নৈতিক ও আত্বিকভাবে আমাদের স্মার্ট হতে হবে -হুইপ ইকবালুর রহিম

হরিপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মিলনের ১ বছরের জেল জরিমানা

পায়ে হেঁটে চার রোভারের দেড়’শ কিলোমিটার পরিভ্রমণকালে বীরগঞ্জে গণ সংবর্ধণা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিধবাকে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা

এসএসসি, এইচএসসি ও ৫ম শ্রেণির ক্লাস প্রতিদিন

এক মাসে সীমান্তে বিজিবি’র অভিযানে ২৭ লাখ ৪৪ হাজার টাকার মাদক উদ্ধার

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আওয়ামীলীগ নেতা মীর কাশেম লালু আহত

শিকারের আদি কৌশল ধরে রাখতে ক্ষুদ্র নৃগোষ্ঠী তীর-ধনুক প্রতিযোগিতা