Saturday , 9 January 2021 | [bangla_date]

পঞ্চগড়ের আটোয়ারীতে অপহরণের ৫দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধারঃ

মোঃ মহিরুল ইসলাম মারুফ আটোয়ারী প্রতিনিধি ( পঞ্চগড় ) আটোয়ারী উপজেলার ছোটদাপ এলাকা থেকে অপহরণের ৫ দিন পর ফাহিদ হাসান সিফাত (১৮) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে র‍্যাপিড একশন ব্যাটলিয়ন (র‍্যাব)।

শনিবার (৯ জানুয়ারি) সকালে অপহরণকারী মতিউর রহমানের (২৪) স্বীকারোক্তি মোতাবেক র‍্যাব মাটির নিচ থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে।
নিহত সিফাত ছোটদাপ এলাকার শফিকুল ইসলামের ছেলে এবং দিনাজপুর আদর্শ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
সিফাতের পরিবার জানান, গত ৪ জানুয়ারি রাত আনুমানিক ৮ টায় ব্যাটমিন্টন খেলার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায় নি। এমনকি তার ব্যবহৃত ফোনটিও বন্ধ ছিলো। এ ঘটনায় ৫ জানুয়ারি আটোয়ারী থানায় সাধারণ ডায়েরি করা হয়। ওইদিন রাত ৯ টার দিকে সিফাতের নম্বর থেকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অন্যথায় সিফাতকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় অপহরণকারীরা। আবার ৬ জানুয়ারি দুপুর ১২ টার দিকে ওই নম্বর থেকে ফোন আসে এবং সিফাতের কান্নার আওয়াজ শোনা যায়। ঐদিন সিফাতের পরিবার বিকাশে আট হাজার টাকা দেয় অপহরণকারীদের।
সিফাতের পরিবার আরও জানান, তাও সিফাতের সন্ধান না পেয়ে র‍্যাব-১৩ এর অধিনায়ক বরাবর ছেলে উদ্ধারের আবেদন করেন সিফাতের বাবা শফিকুল ইসলাম।
র‍্যাব-১৩ নীলফামারী ব্যাটলিয়নের কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস উদ্ধার পরবর্তী প্রেস ব্রিফিংয়ে জানান, সিফাতের ব্যবহৃত মোবাইল নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমে ছোটদাপ এলাকার মখলেছে এর ছেলে মতিউর রহমানকে গ্রেফতার করা হয়। তারপর স্বীকারোক্তি মোতাবেক ওসমান গণির ছেলে লিমনকে (২২) গ্রেফতার সহ সিফাতের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয় শ্বাসরোধ করে সিফাতকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সিফাতের বাবা বলেন, এ হত্যাকাণ্ডের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেন আর কোনো বাবার বুক খালি না হয়।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দীন বলেন, মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ফেন্সিডিলসহ আটক-১

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মেহেদি হাসানের জনসংযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাহ-কে হত্যারহুমকির প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

​ভর্তা-ভাতেরও খরচ বেড়েছে

দিনাজপুরে বেশি দামে চাল বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা

দিনাজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জনপ্রিয় কন্ঠশিল্পি হৈমন্তী রক্ষিত গাইলেন ‘ধানও দিলাম জমিনও দিলাম’

চিরিরবন্দরে অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হরিপুরে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

বোচাগঞ্জের জাতীয় পুরুস্কার প্রাপ্ত মৎস্য চাষী হুসেন সোরওয়ার্দী ডাব্লুর আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষে ব্যাপক সফলতা অর্জন