Monday , 4 January 2021 | [bangla_date]

পীরগঞ্জে মন্দিরের প্রতিমা ভাঙচুর ঃ থানায় মামলা

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শ্মশান ঘাটের কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুবৃর্তরা। রবিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কিসমত সৈয়দপুর ইলুয়া পুকুর শ্বশান ঘাট কালি মন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাত নামা কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
ওই এলাকার বাসিন্দা ননী গোপাল, ভবেশ রায়, জয়দেব রায় জানান, রাতে কীর্তন গাইতে যাওয়ার সময় ওই কালি মন্দিরে প্রনাম জানাতে যায় তারা। এ সময় তারা দেখেন কালি মন্দিরের কালি প্রতিমাটি মাথা ভাঙা অবস্থায় মাটিতে পড়ে আছে। পরে স্থানীয়দের খবর দেন তারা।
মন্দিরের সভাপতি জিতেন চন্দ্র রায়ের অভিযোগ, কয়েক মাস আগে ওই শ্মশান ঘাটে কালি মন্দিরটি স্থাপন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, এ বিষয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সহিত দেখা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে  সহকারী শিক্ষকদের চতুর্থ দিনের কর্মবিরতি

দিনাজপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে সহকারী শিক্ষকদের চতুর্থ দিনের কর্মবিরতি

বোচাগঞ্জ শিল্পকলা একাডেমিকে কম্পিউটার সহ বিভিন্ন আসবাসপত্র প্রদান করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

ঐতিহ্য’র বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

হরিপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে এ আর ফাউন্ডেশনের অনুদান প্রদান

বীরগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

গফরগাঁওয়ে ভুমিহীন হিসেবে ঘর পেলেন জাপার সাবেক দু্ইবারের এমপি

চাঞ্চল্যকর অপহরণ মামলার আসামী দিনাজপুরে গ্রেফতারসহ ভিকটিম উদ্ধার

আপনাদেরকে বুঝতে হবে-শেখ হাসিনা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে —- রাণীশংকৈলে মুহাঃ সাদেক কুরাইশী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমিতি খুলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ — আদালতে মামলা

দিনাজপুর সদর-৩ আসনে খালেদা জিয়া প্রার্থী ঘোষিত হওয়ায় জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

দিনাজপুর সদর-৩ আসনে খালেদা জিয়া প্রার্থী ঘোষিত হওয়ায় জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন