Wednesday , 6 January 2021 | [bangla_date]

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

পীরগঞ্জ প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের লোহাগাড়ার চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম(৪০) ঠাকুরগাঁও সদরের চেরাডাঙ্গী গ্রামের মোতলেবের ছেলে।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, “পীরগঞ্জ থেকে একটি শ্যালো ইঞ্জিন চালিত নছিমন গাড়ি ঠাকুরগাঁওয়ে যাওয়ার পথে লোহাগাড়ার চাঁদপুর নামক স্থানে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় নছিমন চালক রফিকুল ইসলাম ছিটকে গিয়ে সড়কে পড়ে। সড়ক দিয়ে চলাচলকারী ঠাকুরগাঁও সুগারমিলের একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।এঘটনায় আলী আকবর(৩৫) নামে একজন আহত হয়েছেন।বর্তমানে তিনি পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।”
নিহতের পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি প্রদীপ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাজনীতিতে বাম ধারার উন্মেষ

দিনাজপুরে বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ ২ লাখ ৯৫ হাজার ৬০টি চারা বিক্রি \ যার মূল্য ৯৭ লাখ ৫৩ হাজার টাকা

বীরগঞ্জে ‘আমাদের ক্লিনিক’ নামীয় প্রতিষ্ঠান কে ভ্রাম্যমান আদালতে জরিমানা

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ডে উটপাখি প্রতীকের প্রার্থী মোঃ আশরাফুল আলমের পক্ষে ব্যাপক গণসংযোগ

বিরলের আজিমপুর ইউপি নির্বাচনে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিতে নিহত-১, পুলিশ সদস্যসহ আহত-৭

বীরগঞ্জে পল্লীশ্রীর উদ্যোগে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

রুহিয়ার ভাষা সৈনিক ফজলুল করিমের বর্ণাঢ্য জীবন

বীরগঞ্জে ৪ দিনব্যাপী নাম সংকীর্তন পালিত হচ্ছে

ঠাকুরগাঁওয়ে বর্ণিল আয়োজনে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত