Sunday , 31 January 2021 | [bangla_date]

বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে জাতিসংঘ মহাসচিবের চিঠি

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে তিনি এই প্রশংসা করেন।

আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পাঠানো এক চিঠির পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব প্রতিউত্তরে এই চিঠি দিয়েছেন বলে জানা গেছে।

পররাষ্ট্রমন্ত্রীকে লেখা ওই চিঠিতে জাতিসংঘ মহাসচিব বলেন, মিয়ানমারের নৃশংসতায় বাংলাদেশে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ।

‘রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের লক্ষ্যে রাখাইনে অনুকূল পরিবেশ তৈরিতে মিয়ানমারের সঙ্গে নতুন করে কাজ করবে জাতিসংঘ। এ সংকট নিরসনে জাতিসংঘ বাংলাদেশের পাশে দাঁড়াবে। সেইসঙ্গে আন্তর্জাতিক সহায়তা জোরদার করবে’,- বলেন জাতিসংঘ মহাসচিব।

চিঠিতে তিনি জানান, রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরাতে জাতিসংঘের রাখাইন অ্যাডভাইজরি কমিশনের সুপারিশ বাস্তবায়নেও সচেষ্ট জাতিসংঘ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জোরপূর্বক জমি দখলের অপচেষ্টায় প্রভাবশালীর পায়তারা

ঘোড়াঘাটে আওযামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আটোয়ারীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন

১০তম ৭নং ওর্য়াড কাউন্সিলর কাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় বন্ধু একাদশ হাকিমপুরকে হারিয়ে মুন্সিপাড়া ওয়ারিয়ার্স দিনাজপুর চ্যাম্পিয়ান

দিনাজপুর হাটের খাজনা আদায়কে কেন্দ্র করে হামলা, প্রতিবাদে মানববন্ধন

আঞ্জুমান মুফিদুল ইসলাম দিনাজপুর জেলা শাখার শীতবস্ত্র বিতরন

ইএসডিও’র নির্বাহী পরিচালক জামানের পিতার ইন্তেকাল !

ঠাকুরগাঁওয়ে বালুর ঢিবির পাশে খেতে পড়ে ছিল অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ

দিনাজপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নতুন কমিটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

দিনাজপুরে সামসুজ্জামান চৌধুরী খোকা ভাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন