Wednesday , 13 January 2021 | [bangla_date]

বিশিষ্ট সঙ্গীত শিল্পী মোজাম্মেল হক বাবলু আর নেই…

ঠাকুরগাঁও: বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশিষ্ট সঙ্গীত শিল্পী মোজাম্মেল হক বাবলু মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর ।
বুধবার বাদ আসর রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে নামাজে জানাযা শেষে মরহুমের নিজ গ্রামের বাড়ি রানীশংকৈল উপজেলা শহরের পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়। গুণী এই শিল্পীর মৃত্যুতে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও কেন্দ্রের সকল কর্মকর্তা-কর্মচারী, শিল্পী, কলাকুশলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, তিনি ১৯৬৮ সালে বাংলাদেশ বেতার, রংপুরে সঙ্গীত শিল্পী হিসেবে তালিকা ভুক্ত হন। পরে তিনি ১৯৯৮ সাল থেকে বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও কেন্দ্রের সঙ্গীত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি, গণসংগীত মঞ্চের সভাপতির দায়িত্ব পালন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাবেক এমপি আখতারুজ্জামান মিয়ার জামিন নামঞ্জুর, জেলহাজতে প্রেরণ

আত্রাই নদীর জেগে ওঠা চরে খানসামা উপজেলায় স্বপ্ন বুনছেন কৃষক-কৃষাণী

শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতাবিরোধীদের  শেকড় এদেশ থেকে উপড়ে ফেলা হবে  -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আজ বিরলের বেদনা বিধুর বহলা ট্রাজেডী

পবিত্র মাহে রমজান উপলক্ষে পীরগঞ্জে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

ধর্মকে অস্ত্র বানিয়ে সাম্প্রদায়িক উস্কানিদাতাদের প্রত্যাখ্যান করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ট্রাঙ্কের ভিতর থেকে গাঁজা উদ্ধারসহ একজন আটক

দিনাজপুরে কলেজ ছাত্রী মন্দিরা এক ঘণ্টার জন্য সমাজসেবা কর্মকর্তা

পীরগঞ্জ পৌর নির্বাচন: আ’লীগের বিদ্রোহী প্রার্থী ইকরামুলকে দল থেকে অব্যাহতি

পীরগঞ্জে গ্রামীণ ব্যাংকের কম্বল বিতরণ