Tuesday , 26 January 2021 | [bangla_date]

বীরগঞ্জে আদালতের নির্দেশে ১ একর জমি উদ্ধার করে দখলী পরওয়ানা জারী

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই মৌজার জে এল নং ১৫৪, এসএ খতিয়ান ৩০, দাগ নং ৩০৮ এর ১ একর জমি নিয়ে বিরোধের জেরে দিনাজপুর সহকারী জজ আদালতে ৬৭/০৫ বাটোয়ারা ও ০৩/২০১৬ অন্য ডিং মোকাদ্দমা চলমান রয়েছিলো। দীর্ঘদিন যাবত মামলা চলমান থাকার পর ২১/০৮/২০১৭ খ্রীঃ তারিখ পুলিশ পার্টির সাহায্যে দখল প্রদান করতে গেলে দেন্দারপক্ষের বাধার সম্মুখীন হন এবং নিরাপত্তা জনিত কারনে দখল প্রদান করতে পারেননি মর্মে জারিকারক এবং নাজির রিপোর্ট প্রদান করেন। রিপোর্টের পর ডিগ্রিদার মোঃ আফজাল হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র সহকারী জজ মোঃ বেলাল হোসাইন সাক্ষরিত পত্রে দখলী পরওয়ানা জারী করা হলে নালিশী বর্ণিত জমি দখল প্রদানে একজন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে এক প্লাটুন দাঙ্গা পুলিশ, একজন এ্যাডভোকেট কমিশনার এবং নাজিরের মাধ্যমে ২৩ জানুয়ারী ২০২১ ইং প্রকৃত মালিক আফজাল হোসেনকে জমির দখল বুঝিয়ে দিয়ে দখলী পরওয়ানা জারী করে প্রশাসন। এ ব্যাপারে সম্পত্তির মালিক আফজাল হোসেন জানান,
গত ১৯৮৭ইং সালে এক একর জমি ক্রয়ের পর আকস্মিক ভাবে মৃত হযরত আলীর পরিবারের সদস্যরা উক্ত সম্পত্তি জবর দখল করে। র্দীঘ প্রায় ২৫ বছর ধরে আইনী লড়াই করে মহামান্য আদালতের নির্দেশে ও প্রশাসনের সহযোগিতায় জমি উদ্ধার হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বিরামপুরে জাল নোটসহ যুবক আটক

বিরামপুরে জাল নোটসহ যুবক আটক

বীরগঞ্জে তীব্র গরম অতিষ্ঠ জনজীবন, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক

আমার নেতৃত্বে ৯ জন চেয়ারম্যান ৫৭জন মেম্বার তৈরি করেছি ——-রাণীশংকৈলে জেলা পরিষদ চেয়ারম্যান

হরিপুরে জিংক ধানের উপকারিতা ও গুনাগুন সম্পর্কে মতবিনিময় সভা

পীরগঞ্জে যুবলীগের সাবেক সভাপতির ইন্তেকাল

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই দেশ উন্নয়নের ক্ষেত্রে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

জেলা প্রশাসন দিলেন শীতবস্ত্র ।। রিটানিং অফিসার করলেন রাণীশংকৈল পৌর মেয়রের কক্ষ সিলগালা

হেলিকপ্টার বিধ্বস্তে ভারতীয় প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত নিহত

তেঁতুলিয়ায় আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে খোলা মাঠে নামায পড়লেন মুসল্লীরা

শিক্ষার্থীরা যেন পথভ্রষ্ট না হয় সেজন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে -রমেশ চন্দ্র সেন