Thursday , 21 January 2021 | [bangla_date]

বীরগঞ্জে আদিবাসী কৃষকের খড়ের পুঞ্জে অগ্নিসংযোগ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌরসভার ৯ নং ওয়ার্ডের আদিবাসী পল্লীর মৃত বাবু রামের পুত্র দরিদ্র কৃষক রং লালের বাড়ির আঙ্গিনায় থাকা গো-খাদ্য খড়ের পুঞ্জ পুড়িয়ে দিয়েছে দু:স্কৃতিকারীরা। ২০ জানুয়ারি রাতে ঘুমিয়ে পড়ার সুবাদে রং লালের বাড়ীর খুলির সামনে খড়ের পুঞ্জে আগুন জ্বালিয়ে দেয় স্কৃাতকারীরা। আনুমানিক রাত সাড়ে ১০ টায় আগুনে পুড়ার শব্দ, গন্ধ আর লেলিহান শিখা দেখতে পেয়ে আকস্মিক ঘুম ভেঙ্গে ঘরের বাহিরে এসে চিৎকার চেচামেচিতে সুমি হেমরম , সূর্য্য মাড্ডি সহ এলাকাবাসীর অনেকেই এগিয়ে এসে খড়ের দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রনে আনেন। সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালে সরেজমিনে ঘটনাস্থলে গেলে, খড়ের পুঞ্জ পোড়ার দৃশ্য পরিলক্ষিত হয় ও এলাকাবাসীদের অনেকেই উল্লেখিত ঘটনার বিবরণ বর্ননা করেন। এসময় রং লালের পরিবারের সদস্যরা জানান, ঘটনার রাতে সঠিক সময়ে টের পেয়ে আগুন দেখতে পেয়ে ডাকচিৎকার করে প্রতিবেশিদের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম না হলে বাড়িঘরে আগুন লাগাসহ বৈদ্যতিক অগ্নিসংযোগ হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারতো। উক্ত ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সামিনা ইয়াসমিন সাবিনা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আদিবাসী পাড়ার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি অতিব দুঃখজনক বিষয়। তবে বীরগঞ্জ থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে হামরা বীরগঞ্জিয়া প্রতিনিধি পরিষদের ঈদ পুনর্মিলনী

রাণীশংকৈলে পিকআপসহ ৪ গরু চোর আটক

বীরগঞ্জে মধুবনপুর- বাছার গ্রাম বালু মহাল ইজারা বাতিলের দাবী।

বিরামপুরে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরে আফটার লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির শকুন উদ্ধার

খানসামায় প্রাইভেট মাদ্রাসা শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

পঞ্চগড়ে সাংবাদিকের ল্যাপটপ মোবাইল ফোনসহ নগদ অর্থ চুরি

ঘোড়াঘাটে সেনাবাহিনী ও ট্রাফিক বিভাগের যৌথ চেকপোস্ট অভিযান পরিচালিত

সামজিক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপুজা পালনকরা হবে — রাণীশংকৈলে সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস