Thursday , 28 January 2021 | [bangla_date]

বীরগঞ্জে আসন্ন মরিচা ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে চান বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল। প্রার্থী হিসেবে ব্যাপক প্রশংসিত এবং মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে ১১ নং মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সস্পাদক, বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী (হেলাল) ২৫ ডিসেম্বর ১৯৫৯ সালে মরিচা চৌধুরী পাড়ায় জন্মগ্রহণ করেন। পিতা মরহুম নূর উদ্দিন আহমেদ চৌধুরী (সাবেক ভোগনগর ইউনিয়নের প্রেসিডেন্ট) ও মাতা মরহুম অজিমা খাতুন চৌধুরী গর্ভে জন্মগ্রহণকারী ৫ ভাই, ৩ বোনের সংসারের মধ্যে বড় ভাই মরহুম খাদেমুল ইসলাম চৌধুরী (কৃষক), দ্বিতীয় ভাই মুক্তিযুদ্ধের সহযোগী সংগঠক ও গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এ্যাডঃ এটিএম আমিনুল ইসলাম চৌধুরী, তৃতীয় ভাই বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ১ যুগের অধিক সময় কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্ব পালনকারী মরহুম আনোয়ারুল ইসলাম চৌধুরী, চতুর্থ ভাই মো: আখতারুল ইসলাম চৌধুরী বাবুল সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামীগের সদস্য, সাতখামার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, গোলাপগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সভাপতি ও আজীবন সদস্য এবং বর্তমান মরিচা ইউপি চেয়ারম্যান ও একাধারে ১৬ বছর যাবত মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি, ঢাকার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং চেয়ারম্যান ফোরামের যুগ্ম সাধারন সস্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি গোলাপগঞ্জ আমিনা করিম উচ্চ বালিকা বিদ্যালয়, গোলাপগঞ্জ জামে মসজিদ ও মরিচা দাখিল মাদ্রাসার সভাপতি। এছাড়াও বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন তিনি। স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল মহোদয়ের সক্রিয় সহযোগিতায় অত্র ইউনিয়নের উন্নয়নে বিশেষ অবদান রাখায় ২০১৯ সালে সরকারী ভাবে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড সফরকারি মরিচা ইউপি চেয়ারম্যান মো: আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল দায়িত্ব পালন কালে প্রায় ৫ বছরে মরিচা ইউনিয়ন পরিষদের ব্যাপক উন্নয়ন ঘঠিয়ে ও এই এলাকার জনগণের বন্ধু হয়ে পাশে থাকায় ব্যাপক জনপ্রিয়তায় নির্বাচনী মাঠে সবার পরিচিত মুখ ও একান্ত প্রিয় মানুষ। এলাকার যে কোনো অসহায় মানুষসহ সকল শ্রেণি পেশার মানুষের পরিচিত ও অত্যান্ত আপনজন হেলাল চৌধুরী এবারও নৌকার মাঝি হতে চান। আসন্ন মরিচা ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থী কে হতে পারেন এ ব্যাপারে এলাকার বিভিন্ন গ্রাম- গঞ্জ ঘুরে বিভিন্ন বয়সের ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়,দক্ষ সংগঠন ও বলিষ্ঠ নেতৃত্ব দানকারী আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল কে ভোট প্রদান করে পুনরায় মরিচা ইউপি চেয়ারম্যান নির্বাচিত করতে চান তারা এবং মরিচা ইউনিয়নের উন্নয়নের জন্য এর কোন বিকল্প নাই। ইতিমধ্যে এই ইউনিয়নের অধিকাংশ সাধারণ জনগণ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল এর পক্ষে সকলকে ঐক্যবদ্ধ করতে মাঠে নেমেছেন। ২৭ জানুয়ারি বুধবার সন্ধ্যায় মরিচা ইউনিয়ন পরিষদে গেলে ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল জানান,গত নির্বাচনে নৌকা মার্কা নিয়ে স্থানীয় ভোটারদের প্রত্যক্ষ ভোট দানের মাধ্যমে ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়েছি এবং দল আমাকে নৌকা প্রতীক দিলে সকলের দোয়া,আশীর্বাদ ও সহযোগিতায় ইনশাআল্লাহ এবারো আমি বিজয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। তিনি আসন্ন মরিচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থনে নৌকা মার্কার প্রার্থী হতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নারীর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

বিনোদন কেন্দ্র হয়ে দাড়িয়ে আত্রাই নদ আত্রাই নদে নৌকা ভ্রমনে দর্শনার্থীর ঢল

ঠাকুরগাঁওয়ে জমির অসহনীয় পণ মূল্য বাতিলের দাবি

রাণীশংকৈলে আলী আকবর ক্রীড়া একাডেমিতে জার্সি বিতরণ

শেখ হাসিনার নেতৃত্বেই হবে ক্ষুধামুক্ত বাংলাদেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী গেপ্তার

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এবং বিমানবন্দরে দাবিতে র‍্যালি ও মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে শ্বাসরুদ্ধ হত্যার অভিযোগে পলাতক স্বামী সহ পরিবারের সদস্যরা

রুহিয়ায় গৃহবধূকে গণধর্ষণ

জাগরণী আদর্শ শিক্ষালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ও এসোসিয়েশন কর্তৃক বৃত্তি ও সনদপত্র প্রদান