Friday , 8 January 2021 | [bangla_date]

বীরগঞ্জে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মুজিব বর্ষের কোভিট-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মুসফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফিরোজ আহমেদ ওসমান, স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ফরিদ বিন ইসলাম, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ জোৎন্সা আরা, সাতোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শেখ, জেলা নিরাপদ খাদ্য নমুনা সংগ্রহ অফিসার মোঃ হারুন অর রশিদ আকন্দ প্রমুখ।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে ইউ.এন.ও’র কর্ম দক্ষতায় সরকারের উন্নয়ন কাজ দ্রæত গতিতে বাস্তবায়িত হচ্ছে

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কে কোন প্রতীক পেলেন

হরিপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন- অ্যাডভোকেট টুলু

দিনাজপুরে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত, বিপর্যস্ত জনজীবন

বোচাগঞ্জ ব্রীজ দেবে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন দূর্ভোগে চার উপজেলার মানুষ

বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর পরিদর্শন

জবাই করার ভয় দেখিয়ে প্রতিবন্ধীকে ধর্ষন ঃ ধর্ষক প্রেপ্তার

তীব্র গরমে বেড়েছে রোগীও ২জন চিকিৎসক দিয়ে চলছে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

আটোয়ারীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

মান্না দের সেই মইদুল আর নেই