Sunday , 3 January 2021 | [bangla_date]

বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারে সাংবাদিকবৃন্দের সাথে আলোচনা সভা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ৩ উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর আড়াইটায় বীরগঞ্জ, কাহারোল ও খানসামা উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে আলোচনা সভার আয়োজন করেন বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টার এর পরিচালক ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. ডি সি রায়।

আলোচনা সভায় ডা. ডি সি রায় বলেন, অর্থনৈতিকভাবে অস্বচ্ছল, অসহায় ও পিছিয়ে পড়া ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে বীরগঞ্জ, কাহারোল, খানসামা ও আশপাশের অঞ্চলে ডায়াবেটিস রোগীদের কথা চিন্তা করে বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টার চালু করা হয়েছে। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে ব্যাপক প্রচারণার জন্য ডায়াবেটিস সমন্ধে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবং নিয়মিতভাবে ডায়াবেটিস পরিক্ষা করাসহ সাদা বিষ হিসেবে লবন, চিনি ও ভাত পরিমান অনুযায়ী খাওয়া এবংএসব খাবার গ্রহণের পূর্বে সালাদ, ডাল,সব্জি ও পানি খাওয়ার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করার পরামর্শ প্রদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা এবং প্রতিবেদনের মোড়ক উন্মোচন হাবিপ্রবি গবেষণা কর্মে আরও অনেক এগিয়ে যাক—-শিক্ষামন্ত্রী

দরপত্র খোলা হলো ৩০ মার্চ এখনো দেওয়া হয়নি ইজারা

দরপত্র খোলা হলো ৩০ মার্চ এখনো দেওয়া হয়নি ইজারা

বিশ্ব ডায়াবেটিস দিবস পালন উপলক্ষে দিনাজপুর ডায়াবেটিক এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

নিজ মেয়ের বাল্যবিয়ে দিয়ে কারাগারে ইউপি সদস্য-বাবা

দিনাজপুরের চিরিরবন্দরে ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ৩

দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন সদর ইউএনও

শেখ হাসিনা ক্ষমতায় আসার পর হিন্দু মুসলিম খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেন -হুইপ ইকবালুর রহিম

আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

বোচাগঞ্জে শীতবস্ত্র নিয়ে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান