Friday , 15 January 2021 | [bangla_date]

বীরগঞ্জ পৌর নির্বাচনে প্রাথমিক পর্যায় ইভিএম’র মক ভোট অনুষ্ঠিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রথম বারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর নমুনা ভোট বা মক ভোটগ্রহন প্রাথমিক পর্যায় সম্পন্ন করা হয়েছে। গতকাল ১৪ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বীরগঞ্জ পৌর নির্বাচনে প্রথম বারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট সম্পর্কে ধারাণা দিতে ওই মক ভোট গ্রহণ করা হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম চলে। রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম জানান,সব কেন্দ্র পরিদর্শন করেন। মক ভোট সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও জানান,যেহেতু বীরগঞ্জে ইভিএম এ ভোটগ্রহন এই প্রথম তাই ইভিএম সম্পর্কে সকল ভোটারদের মধ্যে ধারণা দিতে এই মক ভোটের আয়োজন করা হয়েছে এবং জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নুর-ই- আলম। তিনি ভোটারদের ইভিএম সম্পর্কে বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে দেন ও মক ভোট প্রদানের নিয়ম শিখিয়ে দেন। উলে­খ্য, আগামী ১৬ জানুয়ারি বীরগঞ্জ পৌরসভার ৯টি কেন্দ্রে ৪৯ টি বুথে ভোট অনুষ্ঠিত হবে। এখানে ভোটার ১৫ হাজার ৫৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭হাজার ৫১৩ এবং মহিলা ভোটার ৮ হাজার ৩২ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জেন্ডার, মানবাধিকার ও সুশাসন বিষয়ক সভা

দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা বিষয়ে তরুনীদের সাথে মতবিনিময় সভা

অভিভাবকেরা দুশ্চিন্তায় ঠাকুরগাঁওয়ে ব্যাপক হারে মাদক বৃদ্ধি – গ্রেফতার-৬

রাণীশংকৈলে পরিবারকে জিম্মি আ’লীগ নেতার বাড়িতে ডাকাতি!

দিনাজপুরে প্রতিমা তৈরীতে ব্যস্ত শিল্পীরা

বিশ্বব্যাংকের গবেষণায় ঢাকায় মাথাপিছু ২৪ কেজি বাইরে ৯ কেজী প্লাস্টিক ব্যবহার

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন এর উদ্যোগে বেসিক ফর গার্লস প্রকল্পের আওতায় বিদ্যালয়ে ৫ চেম্বার বিশিষ্ট ওয়াশ বøক নির্মাণের উদ্বোধন

পীরগঞ্জে ভুট্টার ফলন ভালো, দাম নিয়ে হতাশ সাধারণ কৃষক

ভাতার টাকা যাচ্ছে ভূতুরে নম্বরে দিশেহারা বয়স্ক বিধবা ও প্রতিবন্ধিরা

বীরগঞ্জে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩১৪ জোড়া বেঞ্চ বিতরণ