Saturday , 2 January 2021 | [bangla_date]

বীরগঞ্জ সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যান নছিমন-করিমন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের মহাসড়ক, আঞ্চলিক সড়ক এবং গ্রামীণ সড়কে দাপিয়ে বেড়াচ্ছে যন্ত্রদানব ভটভটি নছিমন- করিমন। এইসব অবৈধ যান নিয়ে উপজেলা প্রশাসনের তেমন কোনো মাথাব্যথা নেই বললেই চলে। প্রশাসনের সামনে দিয়েই বেপরোয়া গতি ও বিকট শব্দে ইট,বালি,কাঠ, বাঁশ, বিভিন্ন পণ্য সামগ্রী, ধান বোঝাই করে কালো ধোঁয়া ছেড়ে ধুলো উড়িয়ে ছুঁটে চলছে। উপজেলার সর্বত্র বিভিন্ন পণ্য বোঝাই করে নিয়ে এসব নছিমন-করিমন মহাসড়ক,আঞ্চিলিক সড়ক ও গ্রামীণ সড়কগুলোর উপর দিনরাত দাঁপিয়ে বেড়াচ্ছে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রায় অর্ধশতাধিক যন্ত্রদানব বীরগঞ্জ শহরের মহাসড়কের দূরপাল­ার যানবাহনের সঙ্গে পাল­া দিয়ে যাতায়াত করছে। উপজেলার আশেপাশের এলাকায় এসব যানবাহনের ফলে এদের নির্গত কালো ধোঁয়ার কারণে পরিবেশ দূষিত ও দুর্বিষহ করে তুলছে জনজীবন। ফলে এলাকার জনস্বাস্থ্য ও জানমাল হুমকির মুখে রয়েছে। এসব শ্যালোইঞ্জিন চালিত নছিমন,করিমনের পাশাপাশি ট্রাক্টরগুলো উঁচু করে খোলা অবস্থায় ইট, বালি, ধান, কাঠ বোঝাই করে বিকট শব্দে চলাচল করছে। এসব যানবাহনের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ও যানজটের সৃষ্টি হচ্ছে। অবৈধ যানগুলো অবাধ চলাচলে প্রশাসনের নীরবতায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পথচারী আব্দুল গফুরসহ অনেকেই জানান, প্রতিনিয়ত এসব যানবাহনের কারণে প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের চলাচল করতে হয় ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শেষ মুহূর্তে দুটি ইউপিতে উৎসব আমেজে ভোট

মসজিদে যদি পাহারার প্রয়োজন না হয়, তাহলে হিন্দু ভাইদের মন্দিরে পাহারার প্রয়োজন হবে কেন দিনাজপুরে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

পঞ্চগড়ে চাওয়াই নদীর অবৈধভাবে বাঁধ কেটে বালু উত্তোলন অভিযানে যুবকের বিনাশ্রম কারাদন্ড \ ট্রাক্টর জব্দ

দিনাজপুরে শুভসংঘের স্বেচ্ছাসেবী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বীরগঞ্জে গর্ভবতী মা সমাবেশ অনুষ্ঠিত

পীরগঞ্জ সরকারি কলেজের ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

করোনায় আরও ২৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫২৭১

রাণীশংকৈল যুবকে ছুরিকাঘাত – থানায় অভিযোগ

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পদ স্থগিত