Saturday , 16 January 2021 | [bangla_date]

বৃহস্পতি গ্রহে এফএম, ভিনগ্রহে প্রাণের সন্ধান নিয়ে জল্পনা

বৃহস্পতি গ্রহে এফএম, ভিনগ্রহে প্রাণের সন্ধান নিয়ে জল্পনা
কখনো নতুন কোনও স্পাইরাল গ্যালাক্সির সন্ধান, কখনো বা বৃহস্পতির ‘চাঁদ’ থেকে এফএম (Frequency Modulation) তরঙ্গ পাওয়া। এভাবে একের পর এক সাম্প্রতিক আবিষ্কারে শিরোনামে আসছে নাসা। তবে, বৃহস্পতির চাঁদ থেকে এফএম সিগন্যাল পাওয়া বাড়তি মাত্রা যোগ করেছে। বৃহস্পতির চাঁদ থেকে এফএম সিগন্যাল পাওয়ার মতো অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করল মহাকাশযান জুনো।

আর তা থেকেই জল্পনা, তবে কি ওই উপগ্রহে বাস কোনও ভিনগ্র‌হের প্রাণীর?
সম্প্রতি বৃহস্পতির চার পাশে চক্কর কাটছিল ‘নাসা’-র জুনো নামের মহাকাশযানটি। তখনই তার রাডারে ধরা পড়ে এই এফএম সিগন্যাল। পৃথিবীতে বসে থাকা বিজ্ঞানীরা সেই তরঙ্গের বিশ্লেষণ করে জানান, আমাদের গ্রহে যে এফএম তরঙ্গের মাধ্যমে আমরা রেডিওতে গান শুনি, তার সঙ্গে এই তরঙ্গের বিশেষ কোনও ফারাক নেই। খোঁজ নিয়ে জানা যায়, এই তরঙ্গের উৎস বৃহস্পতির ৭৯টি উপগ্রহের একটি ‘গ্যানিমিড’।

তখনই জল্পনার শুরু হয়। তবে কি মহাকাশে সত্যিই অন্য প্রাণী আছে? না, সে জল্পনায় অবশ্য পানি ঢেলে দিয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, এটি প্রকৃতির নিজের সৃষ্টি করা তরঙ্গ। বহু ক্ষেত্রেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে পরিবর্তনের কারণে এ ধরণের তরঙ্গ নিজে থেকেই তৈরি হয়।
এ ক্ষেত্রেও তাই-ই হয়েছে।
তবে আগামী দিনে এই তরঙ্গ নিয়ে আরও কাজ করা এবং বিশ্লেষণ করার দরকার আছে বলেও মনে করছেন তারা। হয়তো এ থেকে ভৌতবিজ্ঞানের আরও নানা দিকের সন্ধান পাওয়া গেলেও যেতে পারে বলে তাদের ধারণা। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে গড়ে প্রাতদিন ৪ বিয়ে বিচ্ছেদ ! নারীরা এগিয়ে

বীরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

পীরগঞ্জে অগ্নিকান্ডে ৯ দিন মজুরের বাড়ি ভস্মিভুত

পীরগঞ্জে অগ্নিকান্ডে ৯ দিন মজুরের বাড়ি ভস্মিভুত

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুশ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়নে বকনা বাছুর বিতরণ

ঠাকুরগাঁওয়ে গাঁজা গাছসহ আটক ১

ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু। আগুনে পোড়া মরদেহ উদ্ধার

করোনা পরিস্থিতির অবনতি হলে ফের বিধিনিষেধ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পঞ্চগড় চিনিকল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

বৈদ্যুতিক শর্ট সার্কিটের আ-গুনে মুরগিসহ খামার পু-ড়ে ছা-ই

বীরগঞ্জে ৪৩ তম বিজ্ঞান ও প্রযুক্তি সাপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু