Thursday , 7 January 2021 | [bangla_date]

মানব দোকানেই চলছে নুর আলমের সংসার

মোঃ সাজ্জাদ হোসেন, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মোঃ নুর আলমের শরীরটাই যেন একটি চলন্ত দোকান। এই মানব দোকান দিয়েই চলছে তার ৪ সদস্যের সংসার। সেতাবগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের শহীদপাড়া গ্রামের বাসিন্দা মোঃ নুর আলম । তার বাবা মোঃ ইসরাফিল আলমের সেতাবগঞ্জ বাজরে একটি কসমেটিকের দোকাল ছিল। বাবা মারা যাবার পর ছোট ভাইকে দোকান বুঝিয়ে দিয়ে নিজের শরীরটাকেই দোকান বানিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে নানা জিনিসপত্র বিক্রি করে সংসার চালাচ্ছেন মোঃ নুর আলম। সদা হাস্যোজ্জল মোঃ নুর আলমকে কেমন আছো জিজ্ঞেস করলেই বলে উঠেন আলহামদুল্লাহ আল্লাহ খুব ভাল রেখেছেন ভাই। নুর আলমের ১ ছেলে ১ মেয়ে । বড় ছেলে ধনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেনীতে লেখা পড়া করছে। মেয়ে একই স্কুলে তৃতীয় শ্রেনীর ছাত্রী।
রোদ ঝড় বৃষ্টি আর কনকনে শীতকে উপেক্ষা করে প্রতিদিন বিভিন্ন হাট বাজার রেল ষ্টেশন, বাসষ্ট্যান্ড সহ নানা জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করছে তার শরীরে সাজানো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। নুর আলম কে প্রশ্ন করেছিলাম, আপনার ৪ সদস্যের সংসার আবার ছেলে মেয়ে স্কুলে লেখা পড়া করছে । সংসার চালাতে আপনার কোন সমস্যা হচ্ছে না ? তিনি হাসতে হাসতে উত্তর দেন, ভাই কষ্ট হলেও আল্লাহ ভাল রেখেছেন। যখন শরীরটা ভাল থাকে না তখন তো আর বের হতে পারিনা, তখন কষ্ট করেই সংসার চালাতে হয়, কি আর করার।
বোচাগঞ্জের নুর আলম আদর্শ্যরে এক নতুন উদাহারণ, কোন রকম কারো সহযোগীতা ছাড়াই নিজের যতসামান্য পুজি দিয়েই তার শরীরটা কে বানিয়েছেন এক চলন্ত দোকান। ঘুরে বেড়ায় পথ থেকে পথে প্রান্তে। সারা দিনের বিক্রির লভ্যাংশ দিয়েই কোন মতে চলছে তার সংসার। সংসার চালাতে যত কষ্টই হোক, এই কষ্টের ভাগ সে কাউকে দিতে রাজি নয়। মোঃ নুর আলমের স্বপ্ন, একদিন তার ছেলে মেয়ে লেখা পড়া শিখে অনেক বড় হবে। আজকের এতো পরিশ্রম সেদিনই স্বার্থক হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ার চুয়ামতি নদীতে পাথর খেকোদের কালো থাবা গতিপথ হারিয়ে বিলীন হচ্ছে আবাদী জমি ও চা বাগান

ঠাকুরগাঁওয়ে মহেন্দ্র গাড়ীর চাপায় পল্লীবিদ্যুৎ কর্মচারীর মৃত্যু !

দিনাজপুরে আইএসপিএবি-এর জেলা আহবায়ক কমিটি গঠন

বীরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত -২

ঘোড়াঘাটে কাগজে কলমে আশ্রয়ন প্রকল্প, বাস্তবে পরিত্যক্ত ঘর

১নভেম্বর থেকে মাধ্যমিকে শুরু হচ্ছে সংক্ষিপ্ত মূল্যায়ন

সাংবাদিক নির্যাতনের বিচারের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন

চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাট্রির কার্য নির্বাহী পরিষদের সঙ্গে পৌর পরিষদের মতবিনিময় মডেল পৌরসভায় রূপান্তরে সহযোগীতা চাই- ভারপ্রাপ্ত মেয়র

নিজে কাঁদলেন, সবাইকে কাঁদালেন বিদায়ী প্রধান শিক্ষক আঞ্জুয়ারা বেগম আলো

প্রধানমন্ত্রী সারাদেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন-মাহমুদ আলী এমপি