Sunday , 10 January 2021 | [bangla_date]

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী শক্তিকে রুখে দিতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু ট্রাস্টের সিনিয়র সহ- সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, উন্নয়ন অগ্রগতির অপর নাম জননেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বাংলাদেশের যে উন্নয়ন-অগ্রগতি সাধিত হয়েছে তা উন্নয়নশীল দেশগুলির জন্য একটি বিরল দৃষ্টান্ত। এই উন্নতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। তিনি বলেন, নৌকা মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, নৌকা নির্যাতিত অবহেলিত মানুষের বাঁচার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের অভ্যুত্থানকে রুখে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত ছিল, তারাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই উন্নয়নে বিভিন্ন অপকৌশলে বাধা প্রদানের চেষ্টা করে। আজকে প্রয়োজন এই রাজাকার, আলবদর ও পাকিস্তানকে হৃদয়ের ধারণকারী পশ্চাৎপদ প্রতিক্রিয়াশীল চক্র কে রুখে দিতে হবে।৯ জানুয়ারী ২০২১ শনিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউপি অফিস হতে পাকের হাট জিসি ভায়া বুড়ির বাজার সড়ক পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে এমপি গোপাল এসব কথা বলেন।এসময় উপস্থি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, জেলা পষিদের সদস্য মো. আতাউর রহমান বাবু, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, পাল্টাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।এর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৭৪ লাখ টাকা ব্যয়ে বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নে সনকা আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ও বাছারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন এমপি গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে রাতের আঁধারে কীটনাশ ছিটিয়ে কৃষকের ৩ বিঘা জমির আমন ধানের চারা নষ্ট করে দিয়েছে !

রাণীশংকৈলে ইমাম মোয়াজ্জিন কল্যান পরিষদের মাহে রমজানের স্বাগত মিছিল

লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেনের উদ্যোগে এতিমখানার শিক্ষার্থী ও ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরন

জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ১০ ডিসেম্বর

জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ১০ ডিসেম্বর

পঞ্চগড়ে কাল্ব এর ১৩তম বার্ষিক সাধারণ সভা

দিনাজপুরে সম্প্রীতি মেলার উদ্বোধন অনুষ্ঠানে সদর ইউএনও সহিংস উগ্রবাদ প্রতিরোধে ধর্ম-বর্ণ জাত-পাতের ভেদাভেদ দুর করে মানুষ হিসেবে মানবতার সেতু রচনা করতে হবে

দিনাজপুরে সম্প্রীতি মেলার উদ্বোধন অনুষ্ঠানে সদর ইউএনও সহিংস উগ্রবাদ প্রতিরোধে ধর্ম-বর্ণ জাত-পাতের ভেদাভেদ দুর করে মানুষ হিসেবে মানবতার সেতু রচনা করতে হবে

বোদায় বিচারের দাবীতে মানববন্ধন  ও ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

বোদায় বিচারের দাবীতে মানববন্ধন ও ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

বীরগঞ্জে স্মৃতি সৌধ পরির্দশনে এমপি গোপাল

পঞ্চগড় প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি মোশাররফ, সাধারণ সম্পাদক হায়দার

বীরগঞ্জে মহলিাকে মারপটিরে ঘটনায় ভাংচুর থানায় অভযিোগে গভীর রাতে বাড়-িঘরে অগ্নসিংযোগ