Monday , 25 January 2021 | [bangla_date]

রাণীশংকৈলে সমলয় প্রযুক্তি-তে চাষাবাদের উদ্বোধন করলেন ডিসি

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সমলয় পদ্বতিতে বীজ উৎপাদনের পর আধুনিক মেশিনের সাহায্য আবাদী জমিতে বীজ রোপণ প্রযুক্তির উদ্বোধন করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

গতকাল সোমবার উপজেলার নেকমরদ করনাইট দিঘীয়া গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে সমলয় প্রযুক্তিতে ধান চাষাবাদের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইনের সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে বক্তৃতা দেন জেলা প্রশাসক।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় দেবনাথের স্বাগত বক্তব্যর মধ্যে দিয়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব হোসেন নেকমরদ ইউপি চেয়ারম্যান এনামুল হকসহ প্রযূক্তির তালিকাভুক্ত কৃষক আব্দুল খালেক প্রমূখ।

উপজেলা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ জানান, ট্রে-তে বীজ গাজিয়ে তা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে জমিতে ধান চাষাবাদের লক্ষ্যে রোপণ করা হবে। তিনি আরো জানান, এ উপজেলায় শুধুমাত্র দিঘীয় গ্রামেই এ প্রযুক্তি প্রর্দশন পূর্বক ১৪ জন উপকারভোগীর তালিকা নিরুপণ করে। কৃষি বিভাগের নিজ্স্ব অর্থায়ানে মোট ১৪ জন কৃষকের ৫০ একর জমিতে এই প্রণোদনা প্যাকেজের কার্যক্রম শুরু করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর । উল্লেখ্য যে রংপুর বিভাগের মধ্যে এই প্যাকেজটি রানীশংকৈল উপজেলাতেই প্রথম চালু করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাপায় চালক নিহত !

রাণীশংকৈলে পানিতে পড়ে যুবকের মৃত্যু

রাণীশংকৈলে সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পীরগঞ্জে ছাত্রলীগের প্রতিবাদ মিছিল

বীরগঞ্জে কৃষকের ক্ষেতের কলা চুরি সহ একাধিক মামলার আসামী বাজুন বেশরা গ্রেফতার

মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়া আমাদের লক্ষ্য -হুইপ ইকবালুর রহিম

আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যূ

অপশক্তি দমনে শেখ হাসিনার বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে ১২৫৯ টি পুজা মন্ডপে ৮০৪৬ জন আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা মোতায়েন

আটোয়ারীতে কঙ্কাল চুরি চক্রের  মূল হোতা গ্রেফতার

আটোয়ারীতে কঙ্কাল চুরি চক্রের মূল হোতা গ্রেফতার