Tuesday , 19 January 2021 | [bangla_date]

রাণীশংকৈল পৌর নির্বাচনে যাচাই বাছাইয়ে সব প্রার্থীই বৈধ

রাণীশংকৈল প্রতিনিধিঃ- চতুর্থ ধাপের ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌর নির্বাচনে মেয়র পদে ১২জন কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর ১৩ জনের দাখিলকৃত মনোনয়ন ফরম যাচাই বাছাই শেষে বৈধ ঘোষনা করেছে উপজেলা নির্বাচন অফিস। তবে ২নং ওয়ার্ডের আসাদুজ্জামান ৭ নং ওয়ার্ডের আমান উল্লাহ আমান ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের ঋণ জটিলতা থাকায় বিশেষ যাছাই বাছাই শেষে বিকেল সাড়ে পাচঁটায় তাদের প্রার্থীতার বৈধতা দেয় উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার আঁখি সরকার।
গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন ফরম যাচাই বাছাই হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং অফিসার সোহেল সুলতান জুলকার নাইন উপজেলা নির্বাচন অফিসার আখি সরকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও মেয়র পদের ১২ প্রার্থীসহ কাউন্সিলর সংরক্ষিত আসনের কাউন্সিলর পদের প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন অফিসার ও পৌর নির্বাচন সহকারী রিটানিং কর্মকর্তা আখি সরকার জানান, সব প্রার্থীদের কাগজ পত্র যাচাই বাছাই শেষে তাদের প্রার্থীতা বৈধতা দেওয়া হয়েছে। আগামী ২৬ জানুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। পরের দিন প্রতিক বরাদ্দ দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা করার অনুমতি দেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শীতে কাঁপছে বিড়ালছানা,মানুষের উষ্ণতার অপেক্ষায় নীরব জীবন

বোচাগঞ্জে সেনা বাহিনীর ত্রান বিতরণ

রানীশংকৈল প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন অনুষ্ঠান

এদেশে রাজনীতি করলে ঘোষনাপত্র ,ইস্তেহার আর স্বাধীনতার ঘোষনা মানতে হবে—-নৌপরিবহন প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের টিকা প্রদানের নির্দেশনা শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্ত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সর্বজনীন পেনশন স্কীম নিয়ে পঞ্চগড়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা

দিনাজপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত মহান স্বাধীনতা দিবস

মহানবী হযরত মোহাম্মদ (সঃ)কে কুটুক্তির প্রতিবাদে ফুলবাড়ীতে ধর্মপ্রান মুসল্লিদের মানববন্ধন

আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন ৬তলা ভবনের ৩য় তলা ছাদ ঢালাই কাজে উদ্বোধন

হিলি স্থলবন্দরে ৬ মাসে রাজস্ব ঘাটতি ৪৩ কোটি ৯৩ লাখ টাকা