Saturday , 2 January 2021 | [bangla_date]

রানীশংকৈলে জাতীয় সমাজ সেবা দিবস পালন

আনোয়ার হোসেন আকাশ রাণীশংকৈল থেকে..

“ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণের সেবা ও সুযোগ প্রান্তজনের” শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভতা” এই প্রতিপাদ্য শ্লোগানকে ধারণ করে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালন করা হয়েছে।

রাণীশংকৈল উপজেলা হলরুমে শনিবার (২জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা সমাজ সেবা কার্যালয় উপজেলা প্রশাসন ও স্থানীয় সেচ্ছাসেবী সংস্থার সমন্বয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়।

দিবসটি উপলক্ষে আলোচনা সভায় রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, মুফতি শামশুদ্দীন বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্র উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রহিম প্রমূখ।
অালোচনা সভায় উপস্হিত ছিলেন রানীশংকৈল প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, সাংবাদিক আশরাফুল আলম সহ সমাজসেবা অফিসের কর্মকর্তা কর্মচারীগণ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
কাহারোল হাসপাতালে ২০২২ সালে  নরমাল ডেলিভারি প্রসব ১৪৪ জন

কাহারোল হাসপাতালে ২০২২ সালে নরমাল ডেলিভারি প্রসব ১৪৪ জন

বোচাগঞ্জে শুকরিয়া আদায়

বোচাগঞ্জে শুকরিয়া আদায়

দিনাজপুর সদর উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা বঙ্গবন্ধু শেখ হাসিনা যা বলেন তা বাস্তবায়ন করেন–হুইপ ইকবালুর রহিম

খানসামায় অবৈধ এক ইটভাটা ভেঙে দিলো প্রশাসন

নবাবগঞ্জে একই রাতে ২০টি খড়ের গাদায় অগ্নি সংযোগ

খানসামায় তিন ইটভাটায় অভিযানে ৩ লক্ষ টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে ভাষা সৈনিক মরহুম দবিরুল ইসলাম রাষ্ট্রীয় স্বীকৃতি এখনো পেল না

বীরগঞ্জে হরিজনদের গৃহহীন ও ছিন্নমূলের মত মানবেতর জীবনযাপন

জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জেলা পরিষদ সদস্যগণের শুভেচ্ছা

করোনা রোধে গা-ঘেষাঁ ঘেষি করে মাস্ক বিতরণ অভিযান