Thursday , 28 January 2021 | [bangla_date]

রানীশংকৈলে নদী বাঁচাতে মানববন্ধন

আনোয়ার হোসেন আকাশ রাণীশংকৈল থেকে… ঠাকুরগাঁও রানীশংকৈলে ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ ও প্রোমোট যুব নেটওয়ার্কের আয়োজনে বন্দর বড় ব্রিজ সংলগ্ন কুলিক নদীর সামনে টাঙ্গন বাঁচাও কুলিক বাঁচাও শ্লোগানে ক্যাম্পেইন উপলক্ষে মানববন্ধন করেন ইএসডিও প্রোমোট প্রকল্প।
বৃহস্পতিবার (২৮জানুয়ারি) দুপুরে সর্বস্তরের মানুষের সমন্বয়নে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন টি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাণীশংকৈল ইএসডিও প্রকল্পের সমন্বয়ক মোঃ আক্তারুল ইসলাম ও “টাঙ্গন বাঁচাও কুলিক বাঁচাও” সংগঠনন ও প্রোমোট যুব নেটওয়ার্কের সকল সদস্য ছাড়াও এলাকার সর্বস্তরের জনসাধারণ ।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন ভূমিদস্যুদের কাছ থেকে নদীকে রক্ষা না করতে পারলে কোন একদিন নদীমাতৃক দেশে নদীর সকল অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
ভূমিদস্যুদের কারণেই আমাদের দেশের নদীর সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে।
বক্তারা আরো বলেন – প্রশাসনের কাছে আমাদের দাবি যারা নদী থেকে বালু উত্তোলন করেন ও নদীর জমি দখল করে আছেন তাদের কাছ থেকে নদী রক্ষা করার জন্য প্রশাসনের প্রয়োজনীয় প্রদক্ষেপ নিতে।

প্রশাসনিক ভাবে জরুরি ব্যবস্থা গ্রহণ করে মরা নদীগুলোকে তার আসল রুপযৌবনে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন মানববন্ধনে অংশগ্রহণকারী সকলে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলের আজিমপুর ইউপি নির্বাচনে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিতে নিহত-১, পুলিশ সদস্যসহ আহত-৭

বীরগঞ্জে শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

কৃষকদের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা কাজ করে যাচ্ছেন-হুইপ ইকবালুর রহিম

সেতাবগঞ্জে ক্রিকেট একাডেমীর শুভ উদ্বোধন

যত দিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ —-নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ

এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে  ফেরা হলো না সাফিনের

এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে ফেরা হলো না সাফিনের

অর্থের অভাবে কোন ব্যাক্তি ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেনা—দায়রা জজ

দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে উপকারভোগীদের মাঝে উন্নত প্রযুক্তিতে গবাদি প্রাণি ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

চিরিরবন্দরে রাস্তার গাছ কেটে পাচারের চেষ্টা এলাকাবাসীর হাতে আটক

নারীর ক্ষমতায়নে নিরলস কাজ করে যাচ্ছে সরকার -রমেশ চন্দ্র সেন