Saturday , 30 January 2021 | [bangla_date]

রিফাত হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি পেলেন জিপিএ-৫

বরগুনা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছেন রিফাত হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি (অপ্রাপ্তবয়স্ক) মো. রাশিদুল হাসান রিশান ফরাজী। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রিশানের মা রেশমা বেগম।

রিশান বরগুনার পৌরসভার ৪ নং ওয়ার্ডের ধানসিঁড়ি রোডের দুলাল ফরাজীর ছেলে এবং এ মামলার দুই নম্বর আসামি রিফাত ফরাজীর ছোট ভাই। তাকে আদালত ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৩০ সেপ্টেম্বর রায়ে রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ৬ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয় একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ওই দিন মামলায় ২৪ জন আসামি থাকলেও তাদের মধ্যে মিন্নিসহ ১০ আসামির রায় ঘোষণা করা হয়। পরে ২০২০ সালের ২৭ অক্টোবর একই মামলায় বাকি অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ্যে ছয়জনের ১০ বছর, চারজনের পাঁচ বছর ও একজনের তিন বছরের কারাদণ্ড দেন আদালত। এ মামলায় তিনজনকে খালাস দেওয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ২শত কেজি পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

সাপাহারে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বেইস ক্ষুদ্রঋণ কর্মসূচী ভাতগাঁও শাখার পক্ষে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে মুজিব জন্মশতবর্ষ ও উপজেলা ভিত্তিক বার্ষিক সমন্বয় সভা

দিনাজপুরে স্ত্রীকে হত‍্যা করে স্বামীর থানায় আত্মসমর্পন

বীরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত

পদত্যাগের ঘোষণা দিয়েই স্বতন্ত্র এমপি প্রার্থী উপজেলা চেয়ারম্যান জুয়েল

সরকারি অনুদানের চলচ্চিত্রে তিশা

পীরগঞ্জে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ