Friday , 22 January 2021 | [bangla_date]

রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

রুহিয়া(ঠাকুরগাঁও)সংবাদদাতাঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় মো হাসেন (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার বিকালে আখানগর ইউনিয়নে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসেন রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়নের বারবটিয়া গ্রামের রফিকুল ইসলাম ছেলে। আহত হৃদয় একই গ্রামের মোঃ আলম হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভেলারহাট টু ব্যারিস্টার সড়কের রেলগেট এলাকায় একটি মোটরসাইকেল মোড় ঘুরাতে গিয়ে গাছে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় ব্যক্তিরা মোঃ হাসেন ও হৃদয়কে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় মোটরসাইকেল চালক হাসেনের। হৃদয় চিকিৎসাধীন রয়েছেন।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহতের সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে

জেলা প্রশাসনের আয়োজনের মত বিনিময় সভা

পঞ্চগড়ে জেলা পুলিশের শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের চুড়ান্ত খেলা

আটোয়ারীতে এনজিও ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

হরিপুরে প্রাচীর নির্মাণ করে সরকারি রাস্তা দখল,যান চলাচলে জনদূর্ভোগ

বীরগঞ্জে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায়

শেখ হাসিনা হৃদয় দিয়ে ধর্মকে ধারণ করেন বলেই বাংলাদেশে আজকের এই দৃশ্যমান অবয়ব -মনোরঞ্জন শীল গোপাল

বোদায় বিদ্যালয়ের মেরামত কাজের ঠিকাদারী না পেয়ে ম্যানেজিং কমিটির সদস্য কর্তৃক প্রধান শিক্ষককে চপেটাঘাত

বোদায় বিদ্যালয়ের মেরামত কাজের ঠিকাদারী না পেয়ে ম্যানেজিং কমিটির সদস্য কর্তৃক প্রধান শিক্ষককে চপেটাঘাত

পীরগঞ্জে মেবারক আলী চক্ষু হাসপাতালে হুইল চেয়ার হস্তান্তর

দিনাজপুরে ইট ভাটা মালিকদের বিরুদ্ধে সরকারি করারোপ-এর প্রতিবাদে মতবিনিময় সভা