Friday , 15 January 2021 | [bangla_date]

লালমনিরহাটে বিএসএফ’র রাবার বুলেটে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটের আঘাতে আবুল কালাম আজাদ (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ ওই ঝালঙ্গী গ্রামের জয়নুল আবেদীনের ছেলে।

সীমান্ত ও বিজিবি সূত্র জানায়, আবুল কালাম আজাদসহ ৫-৬ জনের একটি দল সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে যান।

এসময় ভারতের কোচবিহার জেলার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে।
এতে আবুল কালাম আজাদ গলায় ও মাথায় আঘাত পেয়ে আহত হন। পরে তার সহযোগীরা উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে আবুল কালামের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝলঙ্গী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার জালাল সর্দার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

বোদায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

হাবিপ্রবিতে কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রতিশ্রুতি দিলেও মেলেনি পাকেরহাট-চেহেলগাজী সড়কের সংস্কার, ভোগান্তিতে পথচারীরা

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

বীরগঞ্জে পবিত্র মাহে রমজানে বেড়েছে তরমুজ, কলাসহ নিত্যপণ্যের দাম

বীরগঞ্জে পবিত্র মাহে রমজানে বেড়েছে তরমুজ, কলাসহ নিত্যপণ্যের দাম

ঈদ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে দর্জিপাড়ায়

রাণীশংকৈলে নেকমরদ বঙ্গবন্ধু কলেজে আ’লীগের উদ্যোগে মিলাদ মাহফিল

ঠাকুরগাঁওয়ে সমতলের ক্ষুদ্র  নৃতাত্তি¡ক জনগোষ্ঠির সাংস্কৃতিক উৎসব

ঠাকুরগাঁওয়ে সমতলের ক্ষুদ্র নৃতাত্তি¡ক জনগোষ্ঠির সাংস্কৃতিক উৎসব

রাণীশংকৈলে জাতীয় ভোটার দিবস পালিত