Wednesday , 13 January 2021 | [bangla_date]

শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে শিশুদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। বুধবার পৌর শহরের সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে “ক্রিসমাস বাউন্স বেক প্রোগ্রামের” আওতায় বিতরণ অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মো: আব্দুল্লাহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা, সংস্থার ঠাকুরগাঁও এপির প্রোগ্রাম অফিসার পারুল বেগম প্রমুখ।
এ সময় পৌরসভার ৫৪৬ জন শিশুর মাঝে একটি করে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন অতিথিরা। এছাড়াও পৌরসভাসহ প্রকল্প এলাকায় ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে মোট ৩ হাজার ২শ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হবে বলে জানান কর্মকর্তারা। বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কর্মকর্তা, সুবিধাভোগী শিশু, শিশুর অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নবীনদের আগমনে পীরগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের শুভেচ্ছা মিছিল

রাণীশংকৈল পৌর শহরে রাজবাড়ীতে ৫টি দোকান ঘর পুড়ে ছাই

দিনাজপুর প্রাণিসম্পদ দপ্তর এর বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরন

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো তথ্য ও আদিবাসী মেলা

কাহারোল একদিনে ৩ জনসহ ৭ জন আত্মহত্যা

দোয়া মাহফিলে সন্ত্রাসী হামলায় বিএনপি’র নেতা কর্মী ও সাধারণ মানুষ আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন

বীরগঞ্জের গ্রামীণ সড়কে দাঁপিয়ে বেড়াচ্ছে অবৈধ ভটভটি ও ট্রাক্টর, ধবংস হচ্ছে রাস্তাঘাট

অবৈধ পারাপার ও মাদক চোরাচালান বন্ধে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বিজিবি’র নতুন বিওপি উদ্বোধন

ফুলবাড়ীতে বিনামূল্যে চক্ষু শিবির

ফুলবাড়ীতে বিনামূল্যে চক্ষু শিবির

দিনাজপুরে নেশা জাতীয় ট্যাবলেটসহ আটক-২