Friday , 1 January 2021 | [bangla_date]

শীতে জবুথবু বীরগঞ্জ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : উত্তরের হিমালয় ঘেঁষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌরশহর, শিবরামপুর, পলাশবাড়ী, শতগ্রাম, পাল্টাপুর,সুজালপুর,নিজপাড়া,মোহাম্মদপুর,ভোগনগর,মোহনপুর ও মরিচাসহ ১১টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের শীত জেঁকে বসছে। এতে জবুথবু হয়ে পড়েছে পুরো উপজেলাবাসী। থেমে থেমে হিমেল হাওয়া আর শৈত্যপ্রবাহে বিশেষ করে খেটে খাওয়া হত দারিদ্র ও ছিন্নমূল মানুষকে কাহিল করে দিয়েছে। মৃদু শৈত্যপ্রবাহ আর ঘন- কুয়াশা যেন দিনমজুরদের অবস্থা নাজেহাল পরিস্থিতি। মানুষ ঘর থেকে বাহির হতে পারছে না। শীত নিবারণে গরম কাপরের দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সাধারণতো দিনের বেলায় সূর্যের দেখা পাওয়া বেশ দুস্কর হয়ে উঠেছে। এতে বিশেষ করে দিনমজুর, রিকশা,ভ্যানচালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কনকনে শীতে বৃদ্ধ ও শিশুদের মাঝে ডায়রিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। ঘন-কুয়াশার কারণে মহাসড়কে দুরপাল­ার যানবাহনগুলো দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। শীতে ছিন্নমূল মানুষগুলো মহাসড়কের এবং আঞ্চলিকের পাশে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যায়। এছাড়া ও শীতে প্রভাবেআলু,বেগুন,মরিচ,সরিষাসহ বোরো ধানের ক্ষতি হওয়ার আশঙ্কা করছে কৃষক -কৃষাণীরা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের বলেন, উপজেলায় শীতবস্ত্র -কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেএসকেএস এর প্রকল্প অবহিতকরণ সভায় জেলা প্রসাশক পিছিয়ে পড়া অনাগ্রসর সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে এই প্রকল্প কাজ করে যাবে

দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

পীরগঞ্জে মাদক সেবীর ৩ মাসের কারাদন্ড

বীরগঞ্জে নবাগত ইউএনও জিনাত রেহানার সাথে সুধীজনদের মতবিনিময়

মানুষের জীবন মানের উন্নয়নে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা ——হুইপ ইকবালুর রহিম

ছাত্রলীগ সভাপতি সাদ্দামের সুস্থতা কামনায় পঞ্চগড়ে মসজিদে বিশেষ দোয়া

স্কুল শিক্ষক নিখোঁজের ২২ ঘন্টা পর মরদেহ উদ্ধার করা

সিডিএ মজেন্দ্র দেবশর্ম্মার মৃত্যুতে সেচিকের ২ লাখ চেক প্রদান

সংবাদ সম্মেলনে-অসহায় মা বাবা‘র আকুতি আমার মেয়েকে একবার দেখতে দাও, মেয়ে ঈষা বেঁচে আছে, না মেরে ফেলেছে আমরা জানিনা

মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি সাথে শ্রমিকদের ফলপ্রসু আলোচনা \ শ্রমিকদের মাঝে উচ্ছাস