Thursday , 14 January 2021 | [bangla_date]

কাহারোলে দুঃস্থ ও অসহায় শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ॥- কাহারোল রামচন্দ্রপুর ইউনিয়নে ঈশানপুর মাষ্টার মার্কেটে দুঃস্থ ও অসহায় শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।১৩ জানুয়ারী ২০২০ বুধবার রাতে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে ঈশানপুর মাষ্টার মার্কেটে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় তিনি বলেন, উন্নয়ন অগ্রগতির অপর নাম জননেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বাংলাদেশের যে উন্নয়ন-অগ্রগতি সাধিত হয়েছে তা উন্নয়নশীল দেশগুলির জন্য একটি বিরল দৃষ্টান্ত। এই উন্নতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। তিনি বলেন, নৌকা মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, নৌকা নির্যাতিত অবহেলিত মানুষের বাঁচার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের অভ্যুত্থানকে রুখে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত ছিল, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই উন্নয়নে বিভিন্ন অপকৌশলে বাধা প্রদানের চেষ্টা করে। আজকে প্রয়োজন এই রাজাকার, আলবদর ও পাকিস্তানকে হৃদয়ের ধারণকারী পশ্চাৎপদ প্রতিক্রিয়াশীল চক্র কে রুখে দিতে হবে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলী, রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাউর রহমান বাবুল, রামচন্দ্রপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সুশীল চন্দ্র রায়, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আসিফ রেজা রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ৩ মাদ’কসে’বীকে কা’রাদ’ন্ড

পীরগঞ্জ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিলো আওয়ামী লীগ

বোচাগঞ্জে অনুমোদনহীনভাবে সার ক্রয় বিক্রয় ও মজুদ রাখার অপরাধে দুই সার ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা

ডিসেম্বরের মধ্যে পঞ্চগড় জেলাকে ফিস্টুলামুক্ত ঘোষণা করা হবে

১০ গ্রেড আমাদের দাবী নয়,আমাদের অধিকার শ্লোগান নিয়ে দিনাজপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন

করোনার সংক্রমণ বৃদ্ধি পেলেও বীরগঞ্জে জনসচেতনতা বাড়ছে না

পীরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বৈরচুনা ইউনিয়ন চ্যাম্পিয়ন

নিজ হাতে গড়া স্কুল থেকে অবসরে গেলেন শিক্ষক

দেশে করোনায় মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে গেল আজ, আক্রান্তও বেড়েছে

আটোয়ারীতে দোয়া মাহফিলের মধ্যদিয়ে পঞ্চগড়-১ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু