Friday , 22 January 2021 | [bangla_date]

চুরির সময় আটক যুবককে তিন মাসের জেল

ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও সরকারি আধুনিক সদর হাসপাতালে রোগীর স্বজনের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরি করার সময় এক যুবককে আটক করেছে জনসাধারণ। আটককৃত যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকালে সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক কৃত যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সাজা প্রাপ্ত যুবক হলেন- সদর উপজেলার জগ্ননাথপুর ইউনিয়নের মৃত আনোয়ার হোসেনের ছেলে আজহারুল ইসলাম (২২)।
জানা যায়, সদর হাসপাতালে রোগীর স্বজনের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরি করার সময় স্থানীয় জনসাধারণ আজহারুল ইসলামকে আটক করে। পরে হাসপাতালের আবাসিক অফিসার বিষয়টি সদর থানার অফিসার ইনচার্জকে জানালে, অফিসার ইনচার্জ বিষয়টি ইউএনওকে জানান। বিষয়টি জানতে পারে ইউএনও তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ ফোর্স নিয়ে উপস্থিত হন।
চুরির বিষয়টি ইউএনও জিজ্ঞাসাবাদ করলে আজহারুল ইসলাম তার অপরাধের কথা স্বীকার করেন। তাই আজহারুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়।

Photo-Thakurgaon, sentenced to three months.jpg

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

উর্বশী ফোরাম-এর পরবর্তী গান সালমা’র‘কইরোনাবিয়া’

বোদা থানার ওসি শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার পেলেন

আগামী জুলাই মাসেই টংকনাথের রাজবাড়ি সংরক্ষণের কাজ শুরু হবে — রাণীশংকৈলে অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত

বেআইনী শালিসে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনার প্রতিবাদে দিনাজপুরে মহিলা পরিষদের মানববন্ধন

হাবিপ্রবিতে শুদ্ধাচার সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের যে অগ্রগতি তা এখন বিশ্বস্বীকৃত -রমেশ চন্দ্র সেন এমপি

মাতৃমৃত্যুর হার ও নবজাতক শিশুর মৃত্যুর হার হ্রাসকরন ও নবজাতকের বিপদ চিহ্নিতকরন এবং অসুস্থতার যতœ নেওয়া বিষয়ক এডভোকেসি সভা

রাণীশংকৈলে জামায়াতে ইসলামীর আদর্শ শিক্ষক সমাবেশে আলোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে দুইদিনব্যাপী উদ্যোগক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মেডিকেলে চান্স পাওয়ায় ঠাকুরগাঁওয়ের ৮ জন শিক্ষার্থীকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান