Sunday , 31 January 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ইপিজেড, পাবলিক বিশ্ব বিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে -রমেশ চন্দ্র সেন এমপি

ঠাকুরগাঁও: আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, প্রাণঘাতী করোনা সংক্রমণ থেকে দেশবাসীকে রক্ষায় সরকারের টিকা সংগ্রহের উদ্যোগের অংশ হিসেবে রোববার টিকার একটি চালান ঠাকুরগাঁয়ে এসে পৌঁছেছে।
তিনি শনিবার বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এসময় রমেশ চন্দ্র সেন আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতায় ঠাকুরগাঁয়ে একটি ইপিজেড, একটি পাবলিক বিশ্ব বিদ্যালয় এবং একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম মুকুল ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাজেদুল হক প্রমূখ।
অনুষ্ঠানে তিনি বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের নারী ও শিশু উন্নয়নে যোগাযোগ মুলক অনুষ্ঠান ও পুষ্টি বিষয়ক কুইজ অনুষ্ঠানের কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এসময় ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড় জেলার বিজয়ী বেতার শ্রোতাদের পক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম শাহ্ পুরস্কার গ্রহণ করেন।
পরে সংসদ সদস্য বেতার চত্বরে একটি পলাশ গাছের চারা রোপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সকল ধর্মের রাষ্ট্রীয় নিরাপত্তা বিধানে আওয়ামী লীগ প্রতিজ্ঞাবদ্ধ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে লাভজনক ফসল ভুট্টা চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে

হাকিমপুরে ভুর্তুকি মূল্যে কৃষক পেল হারভেস্টার মেশিন

নবাবগঞ্জে নলকূপের ড্রেন খননকালে গণেশের মূর্তি উদ্ধার

দিগন্ত শিল্পী গোষ্ঠী’’র পরিচিতি সভায় বক্তারা সাহিত্য-সংস্কৃতি হারিয়ে ফেললে নিজেদেরকেও হারিয়ে ফেলবো

বোচাগঞ্জ শুভসংঘের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ বার্ষিকীতে আলোচনা সভা

ঠাকুরগাঁও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে রমজান আলী কাউন্সিলর নির্বাচিত

বোচাগঞ্জে জন সমাবেশ অনুষ্ঠিত

পীরগঞ্জের খনগাও ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

বীরগঞ্জ প্রসুতির মৃত্যুকে কেন্দ্র করে ক্লিনিক ঘেরাও, ৩সদস্যের তদন্ত কমিটি গঠন