Tuesday , 19 January 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনার শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা শহীদ জননী জাহানারা ইমামেম প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আহসানুল হক বাবু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার সদস্য আবু মহি উদ্দিন, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন রিংকু প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার সদস্য সচিব সুচরিতা দেব।
আলোচনা সভা শেষে একটি বর্ণাল্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শহরের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে শেষ হয়।
পরে সেখানে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পর্ঘ অর্পণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরামপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ভোধন

সূর্য্য পূজায় (ছটপূজা) হিন্দু ধর্মালম্বী নারী ও পুরুষের মিলন মেলা

কাহারোলে বোরো চাষীরা বোরো ধান লাগাতে ব্যস্ত

ঠাকুরগাঁওয়ে ফায়ার ম্যানের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

কনকনে ঠান্ডায় দিনাজপুর অঞ্চলের শ্রমজীবিরা বিপাকে

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন বিএনপির মাথা ব্যাথার কারন -হুইপ ইকবালুর রহিম এমপি

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে আজকের শিক্ষার্থীরাই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান

পীরগঞ্জ শিক্ষক দিবস উপলক্ষ র‌্যালী ও আলাচনা সভা

পীরগঞ্জ শিক্ষক দিবস উপলক্ষ র‌্যালী ও আলাচনা সভা