Sunday , 3 January 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বাঁশঝাড় থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বাঁশঝাড় থেকে শামসুল হক (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরি ইউনিয়নের কামাতপাড়া কালিকাগাওয়ের একটি বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। শামসুল হক ওই এলাকার মৃত হাসমত আলীর ছেলে বলে তথ্য পাওয়া যায়।

শুখানপুকুরি ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান জানান, সকালে কালিকাগাওয়ের একটি বাঁশঝাড়ের পাশে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যায়।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম জানান, তাকে খুন করা হয়েছে এ সন্দেহ থেকেই তার লাশ ময়না তদন্দের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে ভালো ভাবে জানা যাবে তবে আমরা তদন্ত অব্যাহত রেখেছি। এ বিষয়ে থানায় অপমৃত্যুর একটি মামলাও হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মিনিটে ২৫৮ বার দড়ি লাফিয়ে গিনেস বুকে বিশ্ব রেকর্ড করলো বাংলাদেশের তরুণ রাসেল

দিনাজপুরে ভাংচুরের মামলায় দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল ইসলামসহ ৫২ নেতাকর্মী খালাস

বীরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর  করে আসামি ছিনতাই

ঠাকুরগাঁওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাই

ঠাকুরগাঁওয়ে বুড়ির বাঁধে মাছ ধরার উৎসব!

প্রচন্ড গরম ও লাভের আশায় দিনাজপুরের বাজারে অপরিপক্ব লিচু

দিনাজপুরের ব্যানানা আম এবার রপ্তানী হলো ইউরোপে

রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সরকারি দায়িত্ব পালনকালে উপ-সহকারী কৃষি অফিসারকে মারপিটের অভিযোগ

রাণীশংকৈলে পাট চাষীদের মাঝে বিনামূল্যে সার বিতরণ