Saturday , 23 January 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাড়ি ও জমি পেলেন ৭শ ৯২টি পরিবার

ঠাকুরগাঁও :
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত গৃহহীনদের জমি ও গৃহ প্রদানের কর্মসূচির ১ম পর্যায়ে ঠাকুরগাঁওয়ের মোট ৭৯২টি পরিবার বাড়ি পেলো।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই এই পরিবারগুলোর কাছে বাড়ির মালিকানা লাভের দলিলাদি ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। ঠাকুরগাঁও সদর উপজেলায় ৩৩৪টি পরিবারকে এই দলিলাদি ও চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক মুহা. সাদেক কুরাইশী, সদর উপজেলার চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলার পরিশদের নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনসহ সরকারী কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকসহ গৃহহীনরা।
এছাড়াও বালিয়াডাঙ্গী উপজেলায় ৬৫ টি, রাণীশংকৈল উপজেলায় ৭০ টি, হরিপুর উপজেলায় ২৩৭ টি এবং পীরগঞ্জ উপজেলায় ৮৬ টি বাড়ির চাবি ও দলিল হস্তান্তর করেন স্ব স্ব উপজেলার নির্বাহী অফিসারগণ ও জন প্রতিনিধিরা। মোট ৭৯২টি ঘর এর মধ্যে সদর উপজেলায় ১ টি ঘর ঠাকুরগাঁও জেলা প্রশাসন এবং পীরগঞ্জে ১টি ও হরিপুরে ১টি ঘর ব্যক্তি কর্তৃক প্রস্তুত করে হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ২শ ১৭ টি গৃহের জমি নির্বাচন ও নির্মাণ কাজ
চলমান আছে।
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঠাকুরগাঁওয়ে গৃহ ও জমি প্রদান অনুষ্ঠানে বাড়ি পাওয়া ভূমিহীনদের মধ্যে আনন্দের কান্নায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জের শিক্ষার্থী জাতীয় দৌড় প্রতিযোগীতায় প্রথম

নারীরা এখন বাংলাদেশের উন্নয়নের সহযোদ্ধা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান

বড় ব্যবধানে মমতার জয়

এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন না , ভাষাসৈনিক ও ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি– দবিরুল ইসলাম

জলবায়ু পরিবর্তনে ফুলবাড়ীতে সচেতনতামুলক উঠান বৈঠক ও নাটিকা

দিনাজপুরে বিটিসভাই নাম খ্যাত এক মাদক-কারবারি আটক

রাতের আধাঁরে স্কুলের তালা ভাঙার প্রতিবাদে খানসামায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে পীরগঞ্জে আওয়ামীলীগের মানববন্ধন

পঞ্চগড়ে গণবিজ্ঞপ্তি দিয়ে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ