Sunday , 3 January 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে স্কুল সভাপতির বিরুদ্ধে টাকা আত্নসাৎতের অভিযোগে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলা বালিয়া এমবিএসসি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে চাকুরির নামে টাকা আত্যসাতের অভিযোগ করেছে এক ভুক্তভোগী পরিবার।

রবিবার দুপুরে টাকা আত্নসাৎতের অভিযোগ এনে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করেন ওই ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোর্শেদ চৌধুরী বলেন, সদর উপজেলা বালিয়া এমবিএসসি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল চৌধুরী ওই বিদ্যালয়ে কেরানি পদে আমার ছেলে সানজিদ আলভির নিয়োগ দানের জন্য ১০ লাখ টাকা চায়। তখন বেকার ছেলের কথা চিন্তা করে বিদ্যালয়ের সভাপতির প্রস্তাবে রাজি হই। পরবর্তীতে আমি আমার বউমার স্বর্ণালংকার বিক্রয় ও সুদের মোট ৭ লাখ টাকা যোগাড় করে সভাপতি বাড়িতে টাকা প্রদান করি।
তখন তিনি শতভাগ চাকুরি দানে আশ্বস্ত করেন। পরবর্তীতে গত বছরের আগষ্ট মাসে স্কুলের কেরানি পড়ে নিয়োগ সম্পূন্ন হয়। এতে আমার ছেলের চাকুরি হয়নি। চাকুরি না হওয়ায় পরে আমি ফেরত চায় সভাপতির নিকট। তখন আশরাফুল হক চৌধুরী কিছুদিনের সময় নেয় টাকা ফেরত দেওয়ার জন্য। কিন্তু দীর্ঘদিন তার কাছে ধন্না দেওয়ার পরে তিনি টাকা দিতে অস্বীকার করেন।
কষ্টের দেওয়া টাকা ফেরতের জন্য বিভিন্ন নেতার কাছে গেলেও কোন সুরাহা পাওয়ার কারনে সংবাদ সম্মেলন আয়োজন করেছেন বলে মোর্শেদ চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন।
এ ব্যপারে বালিয়া এমবিএসসি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল চৌধুরীর কাছে টাকা আতœসাৎতের বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, আমি চাকুরি নাম করে কারো কাছে কোন টাকা নেইনি। একটি কুচক্রী মহল সমাজে ছোট করার জন্য এমন অভিযোগ করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

নবরূপীর শাস্ত্রীয় সংগীতে মাসিক ¯্রােতার আসরে অনুরাধা শর্মার শাস্ত্রীয় সংগীত পরিবেশনে উপস্থিত ¯্রােতার মুগ্ধ হয়েছে

ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের স্বাস্থ্য ক্যাম্প

চিরিরবন্দরে নিখোঁজের একদিন  পর মিলল কৃষকের লাশ

চিরিরবন্দরে নিখোঁজের একদিন পর মিলল কৃষকের লাশ

ঠাকুরগাঁওয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, সন্ত্রাসী ভাড়া করে পাকা স্থাপনা গুড়িয়ে দেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে মারপিট ও হামলার ঘটনায় আরও একটি মামলা

দিনাজপুরে ফেন্সিগ্রিপসহ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরে ফেন্সিগ্রিপসহ মাদক ব্যবসায়ী আটক

৩ দিনের মধ্যে বৃষ্টির সম্ভবনা, বাড়বে তাপমাত্রা

কুয়াশা আর কনকনে ঠান্ডায় দিনাজপুর অঞ্চলের গবাদিপশু গুলোও কাঁপছে