Saturday , 30 January 2021 | [bangla_date]

ঠাকুরগাঁও পৌরসভার কাউন্সিলর প্রার্থীর ইন্তেকাল

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দুই দুইবারের নির্বাচিত সাবেক কাউন্সিলর ও আসন্ন পৌরসভা নির্বাচনের কাউন্সিলর প্রার্থী ময়নুল ইসলাম (৫৫) হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। শনিবার বিকেলে আধুনিক সদর হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।
এবারে তিনি উটপাখি প্রতীক নিয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
এ সংবাদটি নিশ্চিত করেন মৃত্যের বড় ছেলে মো: আজাদ ইসলাম। নিহত ময়নুল ইসলাম ওই ওয়ার্ডের শাহপাড়া মহল্লাহর মৃত মনির উদ্দীনের ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।
এদিকে কাউন্সিলর প্রার্থীর এমন মৃত্যু মেনে নিতে পারছেননা তার কর্মী সমর্থকগণ। সেই সাথে ভোট হবে কি হবেনা এ নিয়ে ওয়ার্ডবাসীর মধ্যে শুরু হয়েছে নানা রকম জল্পনা কল্পনা।
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের সহকারি রিটার্নিং অফিসার রেজাউল ইসলাম জানান, নির্বাচন কমিশনকে মৃত্যুর খবরটি জানানো হয়েছে। ওই ওয়ার্ডের শুধু মাত্র কাউন্সিলর পদে ভোট বাতিল করা হয়েছে। পরবর্তীতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে পুনরায় নতুন করে প্রসেসিং এর মধ্যদিয়ে কাউন্সিলর পদে ভোট অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় জাতীয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন খেলোয়ারকন্যাদের উষ্ণ অভিনন্দন

বিরলে ইংলিশ ফর লাইফ মাইক্রো প্রজেক্ট ক্লোজিং সিরিমনি অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইন শৃঙ্খলা ও সন্ত্রাসী নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা

বিরল পৌরসভার নির্বাচনে সবুজার সিদ্দিক সাগর বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত

নবরূপীর সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৮জন

দিনাজপুরে অসহায় শীতার্তদের পাশে কোয়ান্টাম ফাউন্ডেশন

বোচাগঞ্জে কাঠের ঘানিতে সরিষার তেল উৎপাদনের ব্যবহৃত হচ্ছে যান্ত্রিক মোটর সাইকেল

হরিপুরে বজ্রপাতে দুই সন্তানের জননীর মৃত্যু

বিরলে মাদ্রাসা শিক্ষিকাকে ধ’র্ষ’ণের অভি’যোগে ওই মাদ্রাসার শিক্ষক গ্রে’ফ’তার