Thursday , 28 January 2021 | [bangla_date]

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন: ওয়ার্ড পর্যায়ে নৌকার প্রতীকের অফিস উদ্বোধন

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী আঞ্জুমান আরা বন্যার নির্বাচনী প্রচারণায় নৌকা মার্কার অফিস ওয়ার্ড পর্যায়ে উদ্বোধন করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার জন্য এসব অফিস খেলা হয়। বুধবার সন্ধ্যায় পৌরসভার মুন্সিরহাট, বলাকা সিনেমা হল এলাকা এবং টিকাপাড়া এলাকায় তিনটি অফিস উদ্বোধন করা হয়। এছাড়াও বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত সেনুয়াপাড়া, কালীবাড়ি, হাজীপাড়া এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।
এসময় পৌর আ’লীগের সভাপতি ইকরামুল হক একরাম, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, আ’লীগ নেতা সন্তোষ আগরওয়ালা, যুবলীগ নেতা আব্দুল মজিদ আপেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আ’লীগ মনোনীত প্রার্থী আঞ্জুমান আরা বন্যা বলেন, প্রতিটি এলাকায় সমভাবে উন্নয়ন করা হবে। রাস্তাঘাট, ড্রেন কালভার্ট, সড়কবাতিসহ মৌলিক অধিকার গুলো পুরণে সকলে সহযোগিতা নিয়ে কাজ করা হবে। তিনি বলেন, এ সরকার উন্নয়নের সরকার। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন আ’লীগের এই মেয়র প্রার্থী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সুপারের ভুলে মাদরাসার শিক্ষার্থীর অনিশ্চিত দাখিল পরীক্ষা

বীরগঞ্জ পৌরসভায় পানি সরবরাহের পাইপ লাইন স্থাপন কাজের শুভ উদ্বোধন

রাণীশংকৈল রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি- মাহবুব, সম্পাদক-সেন্টু

দিনাজপুরে বিএনপির ‘আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র্র কাঠামো মেরামতের রূপরেখা’ ব্যাখ্যা ও বিশ্লেষন শীর্ষক আলোচনা সভা

বালিয়াডাঙ্গীর আট ইউপিতে আ.লীগের ৯ বিদ্রোহীর মনোনয়ন জমা

বীরগঞ্জে আনসার ও ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত

বিরল পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃ’ত্যু

দিনাজপুরে মনোমুগ্ধকার বসন্ত বরণ উৎসব

খানসামার সরহদ্দ উচ্চ বিদ্যালয়ে আদালতের রায়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা