Thursday , 21 January 2021 | [bangla_date]

ঢাকার মালিবাগে বৃদ্ধাকে নির্যাতনের সেই গৃহকর্মী রাণীশংকৈলে গ্রেফতার

রাণীশংকৈল প্রতিনিধিঃ- ঢাকার রাজধানীর মালিবাগে গৃহকর্মি কর্তৃক এক বাড়ীর বৃদ্ধাকে আমানবিক নির্যাতনের চাঞ্চল্যকর ঘটনার সেই গৃহকর্মিকে ঠাকুরগাঁও রাণীশংকৈল থেকে গত বুধবার দিবাগত রাত আড়াইটায় গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, ডিএমপির শাহাজাহানপুর থানার এস আই রেজাউল করিম সঙ্গিয় র্ফোস নিয়ে রাণীশংকৈল থানা পুলিশের সহযোগিতায় সেই গৃহকর্মিকে তার পালিত মামা উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি এলাকার কফিল উদ্দীনের বাড়ী থেকে আটক করে নিয়ে গেছে ডিএমপির শাহাজাহানপুর পুলিশ। আটককৃত গৃহকর্মি ঠাকুরগাঁও জেলার বালিযাডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী এলাকার আফাজ হোসেনের মেয়ে রেখা(৩০)। এই গৃহকর্মি গত সোমবার (১৮ জানুয়ারী) রাজধানী মালিবাগের বাসার বয়স্ক এক মহিলাকের অমানবিক নির্যাতন করে ঘরে থাকা স্বর্ণলংকার টিভি নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনাটি বাড়ীর সিসিটিভিতে ধরা পড়ে। সেই সিসি টিভির ফুটেজ বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। পরের দিন মঙ্গলবার এ ঘটনায় শাহাজাহানপুর থানায় মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। আটকের সময় তার কাছে থাকা চারটি স্বর্ণের চুরি ২টি আংটি ১টি গলার চেন ১টি নাকের ফুল ও নগদ ৫০ হাজার ২শত টাকা উদ্বার করেছে পুলিশ।
রাণীশংকৈল সার্কেলের এএসপি তোফাজ্জল হোসেন গতকাল বৃহস্পতিবার জানান, রাজধানী মালিবাগের এক বৃদ্ধাকে নির্যাতনের চাঞ্চল্যকর ঘটনার মামলায়। সেই গৃহকর্মিকে গ্রেফতারে শাহাজাহানপুর থানার পুলিশ আমাদের সহযোগিতা চাইলে, আমরা সর্বাতœক সহযোগিতা করে অভিযুক্ত গৃহকর্মিকে আটক করে। শাহাজাহানপুর থানা পুলিশের হাতে তুলে দেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাঞ্চনকলোনী প্রিমিয়ার লীগ উদ্বোধনী প্রীতি ম্যাচে বিজয়ী মা এন্টারপ্রাইজ

কান্তজিউ মন্দিরে রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবকে সংবর্ধনা প্রদান

রানীশংকৈল মহিলা ডিগ্রি কলেজে সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু তেঁতুলিয়ায় সর্বনি¤œ তাপমাত্রা নামল সিঙ্গেল ডিজিটে

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

পঞ্চগড়ের দুইটি আসনে রিটানিং ও সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে থেকে ভোট কেন্দ্রে ভোট গ্রহনের সরঞ্জাম সরবরাহ

সেণ্ট যোসেফস্ স্কুলে ২দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ফুলবাড়ীতে সবুজ হত্যা মামলার রহস্য উন্মচন কাজের লোকের কোঁদালের আঘাতে মৃত্যু

হাবিপ্রবিতে শুদ্ধাচার সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

পীরগঞ্জে চন্দরিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত