Wednesday , 27 January 2021 | [bangla_date]

দেশের ইতিহাসে প্রথম টিকা নিচ্ছেন নার্স রুনু

দেশের ইতিহাসে প্রথম টিকা নিচ্ছেন নার্স রুনু

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বুধবার (২৭ জানুয়ারি) ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধনের সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করবেন।

দেশের ইতিহাসে প্রথম ভ্যাকসিন গ্রহণ করবেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা। তার সঙ্গে আরও দুজন সিনিয়র স্টাফ নার্স মুন্নী খাতুন ও রিনা সরকারও টিকা নেবেন।

এছাড়া চিকিৎসক হিসেবে প্রথম ভ্যাকসিন নেবেনে মেডিসিন কনসালটেন্ট ডা. আহমেদ লুৎফর মবিন। আরও দুই চিকিৎসকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভ্যাকসিনেটর হিসেবে ভ্যাকসিন প্রদানের জন্য সিনিয়র স্টাফ নার্স রুনা আক্তার ও দীপালি ইয়াসমিনের নাম রয়েছে।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একাধিক চিকিৎসক ও নার্স এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। প্রথম টিকা গ্রহিতা হিসেবে রুনা বেরোনিকার নাম থাকলেও তিনি শারীরিকভাবে সুস্থ না থাকলে তালিকার অন্য দুজনের একজনকে টিকা দেয়া হবে।

এ ব্যাপারে জানতে রুন‌ু বেরোনিকার সঙ্গে দুপুর সোয়া ১টায় যোগাযোগ করা হলে তিনি বলেন, হাসপাতাল পরিচালক তাকে ডেকে পাঠিয়েছেন। তবে প্রথম টিকা গ্রহিতা হিসেবে তিনি তাৎক্ষণিকভাবে অনুভূতি জানাতে রাজি হননি

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময়

পঞ্চগড়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু

বীরগঞ্জে মনোনয়ন ফরম জমা দানে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ – উদ্দীপনা

ঠাকুরগাঁওয়ে ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতা মূলক প্রচারণা ও হেলমেট বিতরণ করেন

বালিয়াডাঙ্গীতে একইদিনে  পৃথক চার গ্রামে অগ্নিকাণ্ড

বালিয়াডাঙ্গীতে একইদিনে পৃথক চার গ্রামে অগ্নিকাণ্ড

ঠাকুরগাঁওয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষে ওয়ার্কশপ

বীরগঞ্জে প্রধান শিক্ষক শ্রীদাম চন্দ্র দাসের অবসরজনিত বিদায় সংবর্ধনা

শুকিয়ে যাচ্ছে বিনা-১৭ ধানের শীষ,দূ:চিন্তায় কৃষকেরা

সংবাদ সম্মেলনে অভিযোগ ছিনতাই মামলা গ্রহনে পার্বতীপুর পুলিশের গড়িমসি

পীরগঞ্জে টেকনিক্যাল কলেজে অংশিজন সমন্বয় সভা