Saturday , 2 January 2021 | [bangla_date]

পীরগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর ঘটনায় নুর আলমের বিরুদ্ধে মামলা

পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙার সময় হাতেনাতে আটক নুর আলমের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় আটক নুর আলমের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাকে ঠাকুরগাঁও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের ঘটনা আসলেই দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাতেই ম্যুরালটির ভাঙা অংশ সংস্কার করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার বিকাল ৪টার দিকে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ইট দিয়ে ভাঙতে থাকে নুর আলম নামে এক ব্যক্তি। এতে ইটের আঘাতে ম্যুরালের একটি অংশ ভেঙ্গে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাতেনাতে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে চাল ও বস্তার টাকা আত্মসাৎ করে আত্মগোপনে খাদ্য কর্মকর্তা

পঞ্চগড়ে পৃথক স্থান থেকে অজ্ঞাত  দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত-৪

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দিনাজপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দিনাজপুরে পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণ উদ্বোধনকালে ট্রাস্টি মনোরঞ্জন শীল গোপাল বাংলাদেশে আস্থার আশ্রয়স্থল হচ্ছেন শেখ হাসিনা

আটোয়ারীতে এন-৫৩ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ বিষয়ে ব্রিফিং, বীজসহ উপকরণ বিতরণ

৬০ বছর পর একসঙ্গে স্কুলের মাঠে সহপাঠী ও সিনিয়র-জুনিয়র

বিরলে চেয়ারম্যান পদে ৩ ও সাধারন  সদস্য পদে ১ জনের মনোনয়ন বাতিল

বিরলে চেয়ারম্যান পদে ৩ ও সাধারন সদস্য পদে ১ জনের মনোনয়ন বাতিল

ঠাকুরগাঁওয়ে মোহাম্মদপুর ফেরসাডাঙ্গী পশুর হাট উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবি গান অনুষ্ঠিত

কাহারোলে ক্লাইমেট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় মৎস্য চাষী মাঠ দিবস অনুষ্ঠিত