Tuesday , 12 January 2021 | [bangla_date]

পীরগঞ্জে পৌরএলাকায় বাড়ি বাড়ি নারকেল গাছ পৌঁছে দিচ্ছেন নব-নির্বাচিত মেয়র ইকরামুল হক

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাড়ি বাড়ি নারিকেল গাছ বিতরণ করছেন নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক। শপথ গ্রহণের আগেই নির্বাচনী প্রতিশ্রæতি অনুযায়ী পৌর শহরের প্রতিটি বাড়িতে নারিকেল গাছ পৌঁছে দিচ্ছেন তিনি। মঙ্গলবার পৌর শহরের ৫নং ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হামিদ, পীরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মিজানুর রহমান, জাসদ নেতা মাজেদুর রহমান লিটন, ব্যবসায়ী আনোয়ার হোসেন সহ নব নির্বাচিত মেয়রের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
জানা গেছে,গত ২৮ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন তিনি। নির্বাচনি প্রচারণায় পীরগঞ্জ পৌরসভাকে আধুনিকায়ন, প্রত্যেকটি ওয়ার্ডে অভিযোগ বাক্স স্থাপন, পৌর শহর মাদক মুক্ত করা সহ নানা প্রতিশ্রæতির পাশাপাশি পৌরসভার প্রতিটি বাড়িতে একটি করে নারিকেল গাছের চারা বিনামূল্যে দেয়ার প্রতিশ্রæতি দেন তিনি। এতে ব্যাপক সাড়া পান এবং বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। সিক্ত হন ভোটারদের ভালবাসায়। তাই নির্বাচনি প্রতিশ্রæতি রক্ষার্থে শপথ গ্রহণের আগেই বাড়ি বাড়ি নারিকেল গাছের চারা পৌঁছে দিচ্ছেন।
নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক জানান, এবার পৌরসভা নির্বাচনে নারিকেল গাছ মার্কায় ভোট দিয়ে জনগন আমাকে মেয়র নির্বাচন করেছেন। আমার নির্বাচনী প্রতিশ্রæতি অনুযায়ী পৌরশহরের প্রায় ৮ হাজার বাড়িতে নারিকেল গাছের চারা দেওয়া শুরু করেছি। সুস্থ্য থাকলে প্রতিটি বাড়িতে নারিকেল গাছের চারা পৌছে দিব। এছাড়াও জনগুরুত্বপূর্ন এলাকা বা রাস্তার ধারে ২৬ শে মার্চে ৭১ টি, ২১ ফ্রেব্রæয়ারি ২১টি, ১৬ডিসেম্বর ১৬টি নারিকেল গাছ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করার পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শ্রমিক কল্যাণে শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ আজ বিশ্বব্যাপী প্রশংসিত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্থ করার ক্ষমতা কারো নেই: হিলিতে ডা. জাহিদ

সুশাসন প্রতিষ্ঠায় প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণ-হাবিপ্রবি ভিসি

উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৮ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা

আরও বাড়বে তাপমাত্রা

আরও বাড়বে তাপমাত্রা

হরিপুরে ম্যানেজিং কমিটির সভাপতি হলেন বেল্লাল উদ্দীন

দিনাজপুরে ছিনতাই হওয়া টাকা উদ্ধারসহ ৮ জন গ্রেফতার

মসজিদে যদি পাহারার প্রয়োজন না হয়, তাহলে হিন্দু ভাইদের মন্দিরে পাহারার প্রয়োজন হবে কেন দিনাজপুরে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

১৫তম বিসিএস ক্যাডারের ৪০ জন যুগ্ম সচিব-উপসচিব সহ বিভিন্ন সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের কান্তজিউ মন্দিরে রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে সম্মাননা প্রদান

অনার্স ২য় বর্ষের ফরম পূরণ ফি যৌক্তিককরণের দাবিতে দিনাজপুর সরকারি কলেজে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান