Wednesday , 6 January 2021 | [bangla_date]

পীরগঞ্জে মহা শ্মশান ঘাট-কালীমন্দিরের গাছ দূষ্কৃতিকারীরা কর্তন ও ভেঙ্গে ফেলায় ইউএনও বরাবরে অভিযোগ

আওলাদ হোসেন লিটন,পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ কাস্তোর কদমতলি মহা শ্মশান ঘাট ও কালীমন্দির মাঠ চত্বরের রোপিত কাঠের গাছ দূষ্কৃতিকারীরা কর্তন করে ও ভেঙ্গে ফেলে ব্যাপক ক্ষতি সাধন করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে মন্দির কমিটি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ করে। অভিযোগ সূত্রে জানা যায় ৮নং দৌলতপুর ইউনিয়নের কাস্তোর গ্রামে মহা শ্মশান ঘাট ও কালী মন্দিরের উন্নয়নের লক্ষে মন্দির চত্বরে ১বছর আগে ৫ শতাধিক ইউক্লিপটার গাছ রোপন করে কমিটির লোকজন। গত ৪ জানুয়ারী এলাকার লোকজন মন্দির চত্বরে দেখতে পায় ইউক্লিকটার গাছগুলি কে-বা কারা কেটে ও ভেঙ্গে ফেলেছে। কমিটিরি লোকজন দেখতে পেয়ে স্থানীয় ইউ’পি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে অবগত করে। এ বিষয়ে ৬ জানুয়ারী লিখিত অভিযোগ করেন মন্দির কমিটির লোকজন। মন্দিরের সভাপতি নিরেন কিশোর ও সম্পাদক লক্ষি রাম রায় জানায় ৩ জানুয়ারী রাতের আধারে দূষ্কৃতিকারীরা রোপিত প্রায় দেড় শতাধিক গাছ কর্তন ও ভেঙ্গে ফেলে ব্যাপক ক্ষতি করে। ইউ’পি চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় জানায় ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্থ যারা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বিষয়টি অবগত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান করে দূষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পঞ্চগড়ে ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের  প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পঞ্চগড়ে ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মত বিনিময় সভা

পীরগঞ্জে এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বীরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজার শুদ্ধাচার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

নবরূপীর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রানীশংকৈলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

পঞ্চগড়ে দুইদিন ব্যাপী প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

রাণীশংকৈল উপজেলা ফার্নিচার মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠান

চিরিরবন্দরে স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার