Monday , 4 January 2021 | [bangla_date]

বীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ভাস্কর্য মেরামত ও বুধারু স্মৃতি সৌধ হকার মুক্ত প্রয়োজন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ভাস্কর্য মেরামত ও বুধারু স্মৃতি সৌধ হকার মুক্ত করনের দাবি উঠেছে সচেতন মহলের। দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের প্রাণ কেন্দ্র পুরাতন শহীদ মিনার মোড় নামে পরিচিত স্থানে জনগণের প্রত্যাশিত ভাস্কর্যটি হেলায়-অবহেলায় নষ্ট হতে চলেছে। ভাস্কর্যের চারপাশে অসংখ্য রিকশা, ভ্যান, অটোরিকশা, পাগলুসহ বিভিন্ন যানবাহনের যানজট এবং পার্ক এর কারণে ভাস্কর্য সীমানা দেয়ালগুলোর অনেকাংশ ক্ষতবিক্ষত হয়ে চলেছে প্রতিনিয়ত । এই ভাস্কর্যের চারিধার আলোকসজ্জায় রাখার কথা থাকলেও তা বাস্তবে পরিলক্ষিত হচ্ছে না। আলোকসজ্জা না থাকার কারণে রাতের অন্ধকারে বিভিন্ন যান বাহনের ঘেঁষ লেগে ব্যাপকভাবে ক্ষত সৃষ্টি করলেও তা কর্তৃপক্ষের নজরে আসছে না। সবমিলিয়ে বীর- মুক্তিযোদ্ধাদের স্মৃতির ভাস্কর্যটি অবহেলায় প্রায় নষ্ট হতে বসেছে। ভাস্কর্যটি নির্মাণকাজ দিনাজপুর জেলা পরিষদের অর্থায়নে বাস্থবায়ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান তন্ময় ট্রেডাস এবং ভাস্কর্য নির্মাণকাজে ব্যয়ে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা। প্রাক্কলিত এই ভাস্কর্য নির্মাণের ফলে বীরগঞ্জ উপজেলা বাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা পুরণ হলেও নির্মানকৃত ভাস্কর্যটি অযতœ আর অবহেলায় অনেকাংশই পুন: মেরামতের প্রয়োজন ও একান্ত আবশ্যক। মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। এটি আমাদের আগামী প্রজন্মদের মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করে রাখাসহ জাতিকে দেশপ্রেমে উদ্ধুদ্ধ করবে। উলে­খ্য যে, ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি ভাস্কর্যটির নির্মাণকাজর উদ্বোধন করেন দিনাজপুর ১ ( বীরগঞ্জ- কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি। উক্ত ভাস্কর্য উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল ইমাম চৌধুরী। অন্যদিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে তাজ মহল সিনেমা হলের সামনে অবস্থিত বুধারু স্মৃতি সৌধটি হকারদের দখল মুক্ত হচ্ছে না। ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধে জীবন বাজি রেখে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সসস্ত্র যুদ্ধে বুধারু বর্মণ শহীন হন। ২০১১ সালে দিনাজপুর -১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের সৌজন্যে স্মৃতি সৌধ নির্মিত হয়। বর্তমানে ফল ব্যবসায়ী ও পুরানো কাপড়সহ বিভিন্ন দোকান বসিয়ে হকাররা দখল করে রেখেছেন বুধারু বর্মণ স্মৃতি সৌধটি। বুধারু বর্মণ স্মৃতি সৌধ হকার মুক্ত ও ভাস্কর্যটি আলোকসজ্জাসহ দ্রুত ভাঙ্গাচুড়া অংশগুলো মেরামত করে রক্ষণাবেক্ষণ প্রয়োজন বলে মনে করে স্থানীয় সচেতনমহল সংশ্লিষ্ঠ কতৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে জিয়া পরিষদের শিক্ষক সমাবেশ সঠিক শিক্ষা ব্যবস্থা তৈরী করতে গেলে আমাদের শিক্ষক সমাজকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে —ব্যারিস্টার নওশাদ জমির

দিনাজপুরে ক্রীড়া প্রতিযোগিতায় প্রবীণ জনগোষ্ঠীর ফুটবল দল চ্যাম্পিয়ান

২৮ জানুয়ারির মধ্যেই এইচএসসি’র ফল প্রকাশ’

ফলোআপ পীরগঞ্জে মোটর সাইকেল চোরকে উদ্ধারের সময় ৪ পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা

ফলোআপ পীরগঞ্জে মোটর সাইকেল চোরকে উদ্ধারের সময় ৪ পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা

বোচাগঞ্জে জমি সংক্রান্ত বিষয়ে ১ জন নিহত

পদ্মাসেতুর সফল নির্মাণকে সইতে পারলেন না বেগম খালেদা জিয়া -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে গরমে বেড়েছে তালশাঁসের কদর !

বীরগঞ্জে ভুট্রা বোঝাই ট্রাক উল্টে চালক নিহত

হরিপুরে জাতীয় স্হানীয় সরকার দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিত করণ সভা