Sunday , 3 January 2021 | [bangla_date]

বীরগঞ্জে সমাজসেবা দিবস পালিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২১ পালিত হয়েছে। “মুজিব বর্ষের সফলতা সমাজসেবার সক্ষমতা “ও ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রান্তজনে “এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ডালিম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন দিনাজপুর -১(বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ হিন্দু ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ মোঃ আমিনুল ইসলাম। এর আগে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সারোয়ার মুর্শিদ আহম্মেদ। আলোচনা শেষে সামাজিক নিরাপত্তা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ জনপ্রতিনিধি ক্যাডাকরিতে উপজেলার শতগ্রাম ইউপি চেয়ারম্যান কেএম কুতুবউদ্দিন, পাল্টাপুর ইউপি চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও মরিচা ইউপি চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলালও ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম সহ বিষয়ে বিশেষ অবদানের জন্য আর্থিক ক্যাটাগরিতে সোনালী ব্যাঙ্ক লিমিটেড বীরগঞ্জ শাখা ব্যবস্থাপক ও ৩ জন অফিস কর্মীর হাতে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থী ও উপকারভোগী গণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য সভায় কবি আব্দুল হাই সাহিত্য চর্চাকে কারো পকেটে নয়, সবার জন্য উন্মুক্ত এবং সার্বজনীন করতে হবে

হরিপুরে আমগাঁও ইউনিয়নের নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী পাভেল তালুকদারের ব্যাপক গণসংযোগ

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে গরুসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনী সদস্যের মৃত্য

১০৯ দিনেও ছেলেকে খুঁজে না পাওয়ায় দিশেহারা মা বাবা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন

স্বৈরাচার আন্দোলনের শহীদ শাহাজাহান সিরাজের ৪১ তম মৃত্যুবার্ষিকী পালিত

বিরলে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ শুভ উদ্বোধনকালে দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু বিদ্বেষী মনোভাব থাকবে না–জেলা বিএনপি’র সভাপতি

বিরামপুরে মাদক কেনাবেচায় বাবা ছেলেসহ আটক-৬

৩ জুলাই দিনাজপুর ইনস্টিটিউটের সাধারন সভা ও গুণিজন সদস্যদের সংবর্ধনা প্রদান

৩ জুলাই দিনাজপুর ইনস্টিটিউটের সাধারন সভা ও গুণিজন সদস্যদের সংবর্ধনা প্রদান

শিক্ষকদের লাঞ্চিত করার প্রতিবাদে এবং ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে বীরগঞ্জ শিক্ষক-কর্মচারীবৃন্দের মানববন্ধন