Tuesday , 26 January 2021 | [bangla_date]

বীরগঞ্জে সরিষা চাষ বৃদ্ধি পেয়েছে, বাম্পার ফলনের সম্ভাবনা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সরিষা চাষ বৃদ্ধি পেয়েছে। এ উপজেলার কৃষকরা এখন সরিষা চাষের দিকে ঝুকে পড়েছে। সরিষার হলুদ ফুলে ভরে গেছে সবুজ ফসলের মাঠ। মৌ মাছিরা মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন সরিষা মাঠের ক্ষেতে। উপজেলা ঘুড়ে সরিষা ক্ষেত দেখে মনে হয় এ বছর সরিষার চাষের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সরিষা চাষের ২২১০ হেক্টর আবাদের কথা থাকলেও লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩১০ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ জমিতে সরিষা চাষ হয়েছে বলে উপজেলা কৃষি অফিস ও কৃষকদের সাথে কথা বলে জানা গেছে। অন্যান্য ফসলের তুলনায় সরিষা চাষের খরচ কম হয়। কম খরচে অধিক লাভের আশায় এ উপজেলার কৃষকরা সরিষা করেছেন বলে জানা গেছে। তাছাড়া বাজারে সরিষার দাম বেশি থাকায় অনেক কৃষক সরিষা চাষ করেছেন বলে এ প্রতিনিধিকে জানিয়েছে। এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান মুঠো ফোনে কথা বলেন তিনি জানান, চলতি মৌসুমে অনেক কৃষককে বিনামুলে সরিষা বীজ ও সার প্রদান করাসহ সরকারি অনুদান বেশি দেওয়া হয়েছে। গতবছর সরিষা চাষ করে অধিক মুনাফা অর্জন করা লক্ষ্যে এবং আগের তুলনায় এ উপজেলার কৃষকরা সরিষা চাষের দিকে অনেক বেশি ঝুকে পড়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় সরিষা বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র ব্যতিক্রমী উদ্যোগ করোনায় ইমাম-মুয়াজ্জিনদের অর্থিক সহায়তা প্রদান

রাণীশংকৈলে শিক্ষকের বাড়িতে দিনদুপুরে চুরি

রাণীশংকৈলে ইয়াবাসহ আটক-১

বরেন্দ্র অঞ্চলে খরা মোকাবেলায় রোড শো

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

জেলা দলিল লেখক সমিতির সম্মেলন ও কমিটি গঠন

দিনাজপুর জেলা কারাগারে  সা’জাপ্রাপ্ত কয়েদির মৃ’ত্যু

দিনাজপুর জেলা কারাগারে সা’জাপ্রাপ্ত কয়েদির মৃ’ত্যু

কাহারোলে আগাম ধানে কৃষকের মুখে হাসি

দিনাজপুরে বিচারপ্রার্থীগণের জন্য নির্মিত বিশ্রামাগার“ন্যায়কুঞ্জ”র ভিত্তিপ্রস্তর স্থাপন

সংবাদ সম্মেলনে বীরমুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর দাবী জিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও হয়রানীমুলক