Friday , 15 January 2021 | [bangla_date]

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনি সামগ্রী বিতরণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: ১৬ জানুয়ারি ২০২১ শনিবার ইভিএমের মাধ্যমে বীরগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বীরগঞ্জ পৌরসভা নির্বাচন কেন্দ্রগুলিতে নির্বাচনি সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার বিকেলে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ৯টি ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসারের হাতে এসব নির্বাচনি সামগ্রী তুলে দেন রিটার্নিংকর্মকর্তা ও জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম। পরে প্রিসাইডিং অফিসাররা ইভিএম মেশিনসহ নির্বাচনি সামগ্রী নিয়ে নিজ নিজ কেন্দ্রে অবস্থান নেন। নির্বাচনে ৯টি কেন্দ্রে বুথ ৪৯ টি, প্রিজাইডিং অফিসার ৯জন, সহকারী প্রিজাইডিং ৫৮ জন। প্রতিটি কেন্দ্রের জন্য একজন এসআই সহ ৫ জন পুলিশ ও আনসার সদস্য ৯ সহ ১৪ জন করে দায়িত্ব এবং বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বীরগঞ্জ পৌরসভার ৯ টি ভোট কেন্দ্রে নির্বাচনি সামগ্রী বিতরণ করা হয়েছে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা নিজ নিজ কেন্দ্রে অবস্থান নিয়েছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রতিটি ওয়ার্ডে একজন করে ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গণমাধ্যমসহ সুশিল সমাজকে সাথে নিয়ে বিরলকে মাদক মুক্ত করতে চাই–বিরল থানার ওসি

ট‍্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ছোয়াদ সিদ্দিক

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী

বীরগঞ্জে এসএসিডি এ্যাওয়ার্ড ২০২১ প্রদানের আহব্বায◌়ক কমিটি গঠন

হরিপুর উপজেলা আওয়ামী লীগের যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত

ঘোড়াঘাটে ট্যাবলেট সহ একজন আটক

জেলা জামায়াতের সংবাদ সম্মেলন পঞ্চগড় থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

বিরলে নাড়াবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ন

পীরগঞ্জে রাবার বুলেট ছুড়ে জনতার রোষানল থেকে কুখ্যাত মোটর সাইকেল চোরকে উদ্ধার করল পুলিশ

শিক্ষকদের লাঞ্চিত করার প্রতিবাদে এবং ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে বীরগঞ্জ শিক্ষক-কর্মচারীবৃন্দের মানববন্ধন