Thursday , 14 January 2021 | [bangla_date]

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রচারণা পিছিয়ে নেই নারী প্রার্থীরা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : পৌর নির্বাচনের প্রচারণায় পিছিয়ে নেই সংরক্ষিত নারী প্রার্থীরা দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে এবার ১৩ জন নারী প্রার্থী পৌরসভার ৯টি ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে ভোটযুদ্ধে মাঠে নেমেছেন। ভোটের সময় যতই ঘনিয়ে আসছে নারী প্রার্থীরা ততই ব্যস্ত সময় পার করছেন। তারা কোনভাবেই পিছিয়ে নেই পুরুষ প্রার্থীদের তুলনায়। সমর্থকদের সাথে নিয়ে পৌর শহরের পাড়া-মহল­া ঘুরছেন,বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন নিজেদের মার্কার লিফলেট। নতুন -পুরাতন ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সংরক্ষিত ০১নং বর্তমান কাউন্সিলর মোছা: রহিমা খাতুন ( চশমা), মোছা: সুমি (আনারস) ও মোছা: নিশাদ বানু (অটোরিক্সা),

আসন( ৪,৫,৬) সংরক্ষিত ০২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মিসেস কোহিনুর আকতার, (আনারস), শিল্পী রানী ঘোষ(চশমা), মোছা: আসমানী বেগম(দ্বিতল বাস), মোছা: নার্গিস বেগম (বলপেন), মোছা: মর্জিনা খাতুন (জবা ফুল) ও লতিফা রহমান (টেলিফোন),আসন (৭,৮,৯) সংরক্ষিত ০৩ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মোছা: সামিনা ইয়াসমিন (আনারস), সাবেক কাউন্সিলর অনিতা রায় (অটোরিক্সা), নেহার বানু (চশমা) ও সুপ্রভা রানী পাল (জবা ফুল)। ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী সামিনা বলেন,নির্বাচনী এলাকায় ছোট ছোট সভার মাধ্যমে তিনি ভোট প্রচারণা এবং তিনটি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল­ার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। ৪,৫,৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্রার্থী মিসেস কোহিনুর বেগম বলেন, দীর্ঘদিন থেকে আমি জনগণের সাথে আছি। করোনার সময়েও এলাকার মানুষের সুখে-দু:খে তাদের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করেছি। আমি আবারো নির্বাচিত হলে সকলকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব। ১,২,৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রহিমা খাতুন বলেন, আমি একজন নারী প্রার্থী সকল নারীদের পাশাপাশি পুরুষ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছি। উলে­খ্য, হালনাগাদ ভোটারে তালিকায় পৌরসভা নির্বাচনে নারী ভোটার বৃদ্ধি পেয়েছে। মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৫৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭হাজার ৫১৩ ও নারী ভোটার ৮ হাজার ৩২ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি

পীরগঞ্জে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে পিকআপ ভ্যানের মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত১

আটোয়ারীতে ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন

রাণীশংকৈলকে রংপুর বিভাগের শ্রেষ্ঠ উপজেলা বানাতে চাই নবাগত ইউএনও সোহেল সুলতান

বীরগঞ্জে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে তৃণমূলে আ.লীগ নেতাদের নিয়ে মতবিনিময়

হরিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

রাণীশংকৈলে উপজেলা ফার্নিচার মিস্ত্রি শ্রমিকের সাধারণ সভা অনুষ্ঠিত

আল্লাহ যদি আমাকে কবুল করেন আপনাদের সেবক ও খাদেম হিসাবে কাজ করবো ———১১ দলীয় জোট প্রার্থী এ কে এম আফজালুল আনাম