Monday , 4 January 2021 | [bangla_date]

বীরগঞ্জ পৌরসভা নির্বাচন প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর

বিকাশ ঘোষ ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি :আগামী ১৬ জানুয়ারি -২০২১ বীরগঞ্জ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তীব্র শীতের মধ্যেও এখানে ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে। প্রতিটি অলিগলির চায়ের দোকান থেকে হাটবাজারে এখন সর্বত্র ভোটের আলোচনা। প্রতীক বরাদ্দ পাওয়ার পর পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে সবগুলো অলিগলি, হাট-বাজার। বিভিন্ন আঞ্চলিক সড়ক-মহাসড়কে ঝুলছে ব্যানার -পোষ্টার। ভোটের প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত নেতা-কর্মীদের পদচারণায় দলীয় কার্যালয়গুলো মুখরিত হয়ে উঠেছে। দ্বিতীয় দফায় এ নির্বাচনে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর মাধ্যমে ভোটাররা পৌরসভার ৯টি ভোটকেন্দ্রের সবগুলোতে ইভিএমে ভোট প্রদান করবেন। তবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ নিয়ে কোনকোন প্রার্থীর চোখেমুখে শঙ্কার ছাপ দেখা দিলেও নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন দলের প্রার্থীসহ নেতাকর্মীরা বলছেন,’ইভিএমে কোন ধরনের জালিয়াতি সম্ভব না। উপজেলা নির্বাচন অফিস কার্য্যালয় সূত্রে জানা যায়, মেয়র পদে ৫জন প্রার্থী অংশগ্রহন করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র মো: মোশারফ হোসেন বাবুল (মোবাইল ফোন), স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মোহাম্মদ হানিফ( জগ), উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মো: নুর ইসলাম নুর (নৌকা), পৌর যুবদলের সদস্য সচিব মো: মোকারম হোসেন(ধানের শীষ) ও ইসলামিক আন্দোলন বাংলাদেশের মো: শাহ আলম (হাত পাখা) মার্কা পেয়ে প্রচার প্রচারণা শুরু করেছেন। এছাড়া সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ১৩ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে লড়ছেন ৪০ জন প্রার্থী। সরেজমিনে ঘুরে দেখা গেছে, রোববার প্রচার-প্রচারণায় প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা ও গণসংযোগ করে ব্যস্ত সয়ম পার করছেন। বিশেষ করে মোবাইল ফোন পেয়ে স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল তীব্র শীত উপেক্ষা করেও সকাল থেকে দিনভর পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। ভোটের আশায় তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে মোবাইল ফোন প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন। সেই সাথে বিগত বছরের উন্নয়নমূলক কাজের বরাত দিয়ে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে প্রচার -প্রচারণায় পিছিয়ে নেই অপর ৪ মেয়র প্রার্থীসহ সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা। দিনরাত তারাও ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনার পাশাপাশি উঠান বৈঠক, আলোচনা সভা ও কর্মীসভা করছেন। এই পৌরসভায় ৮/১১/২০২০ পর্যন্ত হালনাগদকৃত ভোটার সংখ্যা ১৫ হাজার ৫৪৫ জন ভোটার এর মধ্যে পুরুষ ৭ হাজার৫১৩ ও নারী ৮ হাজার ৩২ জন।আগামী ১৬ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইবিএমের মাধ্যমে ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বেশি দামে চাল বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা

বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টারের উদ্দ্যোগে স্কুল কলেজের ছাত্রীদের নিয়ে ক্যান্সার বিষয়ক সেমিনার

দিনাজপুরে ভোটের গাড়ী কার্যক্রম উদ্বোধনকালে উপদেষ্টা মোঃ ফাওজুল করিম খান এবার ভোটের মাধ্যমে জনগন বুজিয়ে দিবে এদেশের মালিক জনগন

তীব্র তাপদাহে শ্রমজীবীদের তৃষ্ণা মেটাতে সোহেল আহমেদ অন্যন্য উদ্যোগ

খানসামায় নিজের পোষা সা’পের কা’মড়ে যুবক গু’নিকের মৃ’ত্যু

পঞ্চগড়ে বজ্রপাত নিরোধক তিন হাজার তাল গাছের চারা বিতরণ করেছে ব্র্যাক

বোচাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রনে মত বিনিময় সভা

রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে মহেন্দ্র চালকের মৃত্যু

রানীশংকৈলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ‘রোভিং সেমিনার’ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ৩ দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু !