Tuesday , 19 January 2021 | [bangla_date]

বোচাগঞ্জে এ কেমন শত্রুতা!  রাতের আধারে বিষ দিয়ে নষ্ট করেছে ৫০ বিঘা জমির বীজতলা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এ কেমন শত্রুতা, রাতের আধারে বিষ দিয়ে নষ্ট করেছে ৫০ বিঘা জমির বীজতলা। বর্তমান কৃষক বান্ধব সরকার যেখানে জনগণের খাদ্য নিশ্চিত করতে কৃষকদের মাঝে বিভিন্ন প্রনোদনা দিয়ে কৃষি বিপ্লব করতে চাইছেন সেখানে অন্যের জমির বর্গাচাষীগের প্রায় ৫০ বিঘা জমির ইরি বীজতলায় রাতের আধারে কে বা কাহারা বিষ জাতীয় কীটনাশক ছিটিয়ে গরিব অসহায় বর্গা চাষীদের জমির বীজতলা নষ্ট করে দিয়েছে। অাজ ১৯ জানুয়ারী মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের কনুয়া গ্রামের মোঃ নুর আলম, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আনারুল, মোঃ এন্তাজুল হকের প্রায় ৫০ বিঘার ইরির জন্য তৈরী বীজতলা নষ্ট করে দেয়া হয়েছে। প্রায় তৈরী করা বীজতলা নষ্ট করে দেওয়ায় ঐ কৃষকদের মাথায় হাত পড়েছে। এমনিতেই বীজতলা নষ্ট আবার এর খরচ বাবদ প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি। বীজতলার অভাবে এবার তারা ইরিধান লাগাতে পারবে কি না তা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। কে তাদের এই সর্বনাশ করলেন বিষয়টি তারা ভেবেই পাচ্ছেন না। এব্যাপারে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা বরাবরে উক্ত ঘটনার তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
ছবির ক্যাপশনঃ বোচাগঞ্জ উপজেলার কনুয়া গ্রামে কৃষকের তৈরী করা ইরি ধানের বীজতলা কে বা কাহারা কীটনাশক বিষ দিয়ে নষ্ট করে দেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ২ হাজার দুই শত জন কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ

ঠাকুরগাঁওয়ে ওএমএসের আটা কালোবাজারে বিক্রি; ভ্রাম্যমাণ আদালতে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা !

চা শ্রমিকদের কর্মচাঞ্চল্যে মূখর পঞ্চগড়সহ উত্তরের পাঁচ জেলার চা বাগানগুলো

ঠাকুরগাঁওয়ে বিনামুল্যে দরিদ্র পরিবারের মাঝে গবাদী পশু বিতরণ

তেঁতুলিয়া থেকে চুরি হওয়া ট্রাক বীরগঞ্জ থেকে উদ্ধার- গ্রেফতার -১

ফিস্টুলা রোগী অনুসন্ধানে রাণীশংকৈলের ধমগড়ে নেটওয়াকিং সভা অনুষ্ঠিত হয়

বোদায় রেলপথমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে ৫ লাখ টাকা অনুদান বিতরণ

বিভিন্ন হাট-বাজারে বিক্রি হচ্ছে তালের শাঁস গরমের স্বস্তি, তালের শাঁস

আটোয়ারীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা

বীরগঞ্জে গরমে স্বস্তিতে তালের শাঁস এর চাহিদা বেড়েছে