Wednesday , 13 January 2021 | [bangla_date]

বোচাগঞ্জে মোল্লাপাড়ার সাবেক চেয়ারম্যান মরহুম সাফিকুল আলমের স্মরণে বিনামূল্যে চক্ষু শিবির

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\ “চোখের ছানী রোগ এর চিকিৎসা নিয়ে, পৃথিবীটাকে দেখবো নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আটগাঁও ইউনিয়ন পরিষদের সফল সাবেক চেয়ারম্যান মরহুম সাফিকুল আলম স্মরণে মোল্লাপাড়া যুব উন্নয়ন সংসদ এর আয়োজনে আগামী কাল ১৪ জানুয়ারী মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠে সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত চক্ষু রোগী দেখবেন গাওসুল আজম চক্ষু হাসপাতাল দিনাজপুর এর অভিজ্ঞ ডাক্তারগণ চক্ষু রোগীদের মধ্য হতে ছানী অপারেশণ ও লেন্স প্রতিস্থাপন এর জন্য পরীক্ষা নিরীক্ষা করে শুধুমাত্র ছানি রোগী বাছাই শেষে প্রাথমিক চিকিৎসা প্রদান করবেন এবং ১৬ জানুয়ারী বাছাই করা রোগীদের বিনা খরচে বাসে করে মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয হতে লেন্স প্রতিস্থাপন এর লক্ষে দিনাজপুর গাওসুল আজম চক্ষু হাসপাতাল এর নিয়ে যাওয়া হবে। রোগীদের রাতের খাবার হাসপাতাল কর্তৃপক্ষ প্রদান করিবেন। রোগীদের সাথে কোন রকম সহযোগি বা সহকারী নিতে হবে না। মোল¬াপাড়া যুব উন্নয়ন্ন সংসদ পর্যাপ্ত সহযোগীতা ও সেবা প্রদান করবে বলে জানিয়েছেন মরহুম সফিকুল আলমের ছেলে বিশিষ্ট সমাজ সেবক মোঃ আতিকুর রহমান নভেল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে লকডাউন নির্দেশনা অমান্য করায় ৭ব্যক্তি কে ভ্রাম্যমান আদালতের জরিমানা

দিনাজপুর সদরে খালেদা জিয়া প্রার্থী হওয়ায় জেলা মহিলা দলের আনন্দ মিছিল

দিনাজপুরে কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে শহর জামায়াতের মিছিল

মে ২, ২০২১ প্রাইজবন্ডের ১০৩তম ড্র অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাপায় চালক নিহত !

অনার্স ২য় বর্ষের ফরম পূরণ ফি যৌক্তিককরণের দাবিতে দিনাজপুর সরকারি কলেজে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ভাতাভোগীদের তালিকা থেকে নাম কর্তনের বক্তব্য দেয়ায় পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী রেলমন্ত্রীকে শোকজ

রাণীশংকৈলে নির্মাণের ৪ মাসে ভেঙ্গেছে ব্রীজের প্রতিরক্ষা দেওয়াল।।প্রকৌশলী বলছেন সমস্যা নাই জামানত আছে

কাহারোলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২দিনে দেড় লক্ষ টাকা জরিমানা

দিনাজপুরে মাদক ব্যবসায়ী আটকসহ ফেন্সিডিল ও ফেন্সিগ্রিপ উদ্ধার