Tuesday , 26 January 2021 | [bangla_date]

রাণীশংকৈলে পিঠা উৎসব মেলার আয়োজন !

আনোয়ার হোসেন আকাশ রাণীশংকৈল থেকে…
ঠাকুরগাঁও রানীশংকৈলে উপজেলা প্রশাসনের উদ্যোগে একদিনব্যাপি পিঠা উৎসব মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৬জানুয়ারি) বিকালে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ’র সভাপতিত্বে পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা নির্বাচন অফিসার আঁখি সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার মোকসেদুর রহমান, সকল ইউনিয়নের চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
পিঠা উৎসব মেলায় ভাপা পিঠা, চিতই পিঠা, তালের হালুয়া, মাসকালাই রুটি, সুজির মালাই, ইলিশ পিঠা, মুগডালের মালপোয়া, ক্ষীর পাটিসাপটা সহ নানান ধরনের পিঠার আয়োজন দেখা গেছে মেলার ১০টি স্টলগুলো জুড়ে ।
পিঠা উৎসব মেলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা সমাজসেবা কার্যালয়, সামাজিক সংগঠন পরিবর্তন, বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বন্ধানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানীশংকৈল ফিজিওথেরাপি সেন্টার, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্নরকম পিঠা পায়েস সহ নানা ধরণের খাবার তৈরী করে স্টল বসিয়ে মেলায় আগত ক্রেতাদের কাছে বিক্রয় করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ বিভিন্ন দাবীর প্রেক্ষিতে কর্মবিরতি পালন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কলেজ ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে — ২ যুবক আটক !

দিনাজপুরে স্যানিটেশন ব্যবসা ও ব্যবস্থা উন্নয়ন শীর্ষক সভা

বড়পুকুরিয়া কয়লাখনি ক্ষতিগ্রস্থ এলাকারবাসীর মানবন্ধন

ইউপি নির্বাচন উপলক্ষে হরিপুরে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট’র ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সাথে আইডিইবি’র যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক সভা

বীরগঞ্জে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

পীরগঞ্জে বঙ্গবন্ধুর ১০৩ তম জম্ম বার্ষিকী পালন

দিনাজপুর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঠাকুরগাঁও জেলার বালিয়াতে জন্ম নেয়া আলামিনের স্বপ্ন পূরণ