Thursday , 7 January 2021 | [bangla_date]

রানীশংকৈলে ব্যাংক এশিয়া’র পক্ষ থেকে প্রতিবন্ধী ভিক্ষুক কে হুইল চেয়ার উপহার

আনোয়ার হোসেন আকাশ রাণীশংকৈল থেকে : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বৃহস্পতিবার (৭জানুয়ারি) সকাল ১১টায় ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং শাখা হতে সোহদর গ্রামের নিজামুদ্দিনের ছেলে প্রতিবন্ধী ভিক্ষুক নবাব আলীকে একটি হুইলচেয়ার উপহার হিসেবে প্রদান করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন এশিয়া এজেন্ট ব্যাংকিং’র রানীশংকৈল শাখা পরিচালক ইয়াদুর রহমান, বন বিভাগের অফিস সহকারি সাদেকুল ইসলাম,
প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মদ সরকার প্রমূখ ।

প্রতিবন্ধী নবাব আলী ২০বছর আগে মাঠে কাজ করতে যাওয়ার সময় বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে যায়। এতে একটি পা ও দুইটি হাত কেটে নিতে হয়। ।

একছেলে ও একমেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করে আসছেন । কাজকর্ম করতে না পারায় নবাব আলী ভিক্ষাবৃত্তির কাজ বেছে নিতে বাধ্য হয়েছেন।

ছেলে আকাশ আলী আবাদতাকিয়া কামিল মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্র মেয়ে রুবিনা আক্তার মহিলা হাফেজি মাদ্রায় পড়াশোনা করেন। প্রতিবন্ধী জীবনযাপনের কারণে এবং কর্মক্ষমতা না থাকায় ভিক্ষাবৃত্তিতে সাহায্য করে থাকেন নবাব আলীর স্ত্রী।

বিষয়টি ব্যাংক এশিয়া রাণীশংকৈল শাখা এজেন্টের পরিচালক ইয়াদুর রহমানের দৃষ্টিগোচর হয়।
নবাব আলী একচাকা বিশিষ্ট একটি কাঠের গাড়িতে কষ্ট করে ভিক্ষাবৃত্তি কাজ করত । সবকিছু দেখে নবাব আলীকে একটি হুইল চেয়ার দেওয়ার সন্মতি জ্ঞাপন করেন তিনি। তারই পরিপেক্ষিতে আজ নবাব আলীর নিকট একটি হুইল চেয়ার উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

ভিক্ষুক নবাবআলী বলেন- আমি হুইল চেয়ারটি পেয়ে ভীষন খুশি হয়েছি। কোন ব্যক্তি বা সরকারি সহযোগিতা পেলে আমার ছেলেমেয়েদের ভালোভাবে পড়াশোনা করিয়ে মানুষ করেতে পারবো। তাদের যেন আমার মত ভিক্ষাবৃত্তি না করতে হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত-১, আহত-১৫

দিনাজপুর -১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৪জন

পীরগঞ্জে মাস্ক ব্যবহার না করা সহ বিভিন্ন অপরাধে ৫ ব্যাক্তিকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে ছাত্রদল পরিচয়ে যুবলীগ কর্মীদের চাঁদা আদায়, আটক — ৩ জন

বীরগঞ্জে জমজমাট প্রচারে নেমেছে প্রার্থীরা

ঠাকুরগাঁওয়ে পাউবো কর্মকর্তার কোটি টাকার কাঠ বাণিজ্য, বিপাকে স্থানীয় ব্যবসায়ীরা !

কাহারোলে রক্ষনাবেক্ষণের অভাবে অকেজো স্ট্রিট সোলার লাইট

পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় যুবদল নেতার মতবিনিময়

বীরগঞ্জে আদর্শ গ্রামে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যদের প্রতিবাদ সভা ।