Friday , 8 January 2021 | [bangla_date]

রানীশংকৈল প্রেসক্লাবে সাংবাদিক প্রয়াত পিতার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আনোয়ার হোসেন আকাশ রাণীশংকৈল থেকে..

ঠাকুরগাঁয়ের রানীশংকৈল প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক ও প্রতিদিনের সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক খুরশিদ আলম শাওনের প্রয়াত পিতা অবসর প্রাপ্ত কৃষি ব্যাংকের স্টাফ সোলায়মান আলী’র স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ জানুয়ারি) বাদ জুম্মা রানীশংকৈল প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক প্রয়াত পিতার স্বরণে আলোচনা সভা ও মরহুমের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রানীশংকৈল প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ সরকার , সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, সাবেক সভাপতি মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব, রাণীশংকৈল ডিগ্রি কলেজ সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রভাষক প্রশান্ত বসাক, সাংবাদিক খুরশিদ আলম শাওন, বিজয় রায় দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, এ.কে আজাদ ও প্রেসক্লাবের সাংবাদিক সহ কয়েকটি এতিমখানা মাদ্রাসার ছাত্র ও এলাকার সকল স্তরের মানুষ।

আলোচনা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

উল্লেখ্য গত ৮ ডিসেম্বর প্রতিদিনের সংবাদ পত্রিকার রানীশংকৈল উপজেলা প্রতিনিধি সাংবাদিক খুরশিদ আলম শাওন এর পিতা সোলায়মান আলী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান । তিনি সকলের প্রিয় ব্যক্তিত্ব এবং সদালাপী মানুষ ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা

কনকনে শীতে উষ্ণতার পরশ দিতে দিনাজপুরে শীতবস্ত্র উপহার

দিনাজপুরে বিশ্ব মা দিবসে কবি অদিতি রায়ের কাব্যগ্রন্থ “গর্ভধারিনী”র মোড়ক উন্মোচন- কবিতা পাঠ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

পঞ্চগড়ে আনসার-ভিডিপি ক্লাবে ক্রীড়া সামগ্রী বিরতণ

রাণীশংকৈল উপজেলা শিক্ষা অফিস আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

হাকিমপুরে পেঁয়াজ আমদানির খবরে কেজিতে দাম কমলো ১০ টাকা

স্বাধীনতা বিরোধীরা দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে আপনাদের সজাগ থাকতে হবে —– মির্জা ফকরুল ইসলাম আলমগীর

বিএনপি ক্ষমতায় গেলে চাকুরী জাতীয়করণসহ শিক্ষক কর্মচারীদের সকল যৌক্তিক দাবী মেনে নেয়া হবে -ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

বীরগঞ্জে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

খানসামা উপজেলার কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে অবশেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চেয়ারে বসলেন মোকসেদ আলী